নিউজডেস্ক: আরো অনেক কাজ করতে হবে, ইসলামপুরে কাজ করার অনেক সুযোগ রয়েছে” আজ এমনই বললেন ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানাইয়া লাল আগারওয়াল মারওয়ারী যুব মঞ্চের একটি অনুষ্ঠানে এসে। ইসলামপুর বাজার জৈন ভবনে যুবা মঞ্চের বাৎসরিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন মারওয়ারী মঞ্চের বিভিন্ন সদস্যরা ও মহিলা একতা শাখা সদস্যরা। তাদের নতুন কমিটি গঠন সহ বিভিন্ন কার্যক্রম অনুষ্ঠিত হয় আজ।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানাইলাল আগরওয়ালা, যুবা মঞ্চের নেতৃত্ব মোহিত আগারওয়াল সহ মহিলা একতা শাখার বিভিন্ন সদস্যরা। যারা ভাল কাজ করেছেন তাদের আজ পুরস্কৃত করা হয়। চেয়ারম্যান কানাইয়া লাল আগরওয়াল বলেন যারা নতুন কমিটিতে নির্বাচিত হয়েছেন তাদের উদ্দেশ্য বলব আপনারা আগে অনেক কাজ করেছেন এখন আরও কাজ করতে হবে। কারণ ইসলামপুরে কাজের অনেক সুযোগ রয়েছে। অপরদিকে মোহিত আগরওয়াল বলেন সারাবছর যা কাজ হয়েছে তার রিপোর্ট আজ পেশ করা হবে।
- মাধ্যমিকে রাজ্যে পঞ্চম দেবশ্রুতি সিনাহাকে কংগ্রেসের সংবর্ধনা, বাড়িতে পৌঁছল প্রতিনিধি দল

- আয়রন চা বাগানে সিপিআইএম সমর্থিত শ্রমিক ইউনিয়নের নতুন ইউনিট কমিটি গঠন

- ইসলামপুরে দ্বৈত রাজস্ব আদায়ের অভিযোগে ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে ধর্না নির্মাণ সামগ্রী ব্যবসায়ী ও শ্রমিকদের

- ১৫ বছর পর জবরদখলমুক্ত কংগ্রেস কার্যালয়, ফিতা কেটে উদ্বোধন হাপতিয়ায়

- রামগঞ্জে যুবকের বাড়িতে কেন্দ্রীয় বাহিনীর অভিযান, উদ্ধার নগদ টাকা ও সোনা সদৃশ বস্তু
