নিউজডেস্ক:
নিজস্ব সংবাদদাতা, ইসলামপুর:
উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার শিয়ালতোর বাইপাস সংলগ্ন জাতীয় সড়কে বুধবার ভয়াবহ পথ দুর্ঘটনায় গুরুতর জখম হলেন পাঁচজন। ট্রাক্টর ও একটি ছোট চারচাকা গাড়ির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শিলিগুড়ি থেকে দেওঘরের উদ্দেশ্যে যাচ্ছিল একটি ছোট চারচাকা গাড়ি। ইসলামপুরের শিয়ালতোর বাইপাস এলাকায় পৌঁছতেই বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের সঙ্গে গাড়িটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় গাড়িটি দুমড়ে-মুচড়ে যায় এবং গাড়িতে থাকা পাঁচজন গুরুতরভাবে আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধারকাজে নেমে পড়েন। আহতদের উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাঁদের চিকিৎসা চলছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।
খবর পেয়ে ইসলামপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে সহায়তা করে এবং দুর্ঘটনাগ্রস্ত দুটি যানবাহন উদ্ধার করে থানায় নিয়ে যায়। দুর্ঘটনার জেরে কিছু সময়ের জন্য জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার সঠিক কারণ খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে।

By nb24x7

দিনদুনিয়ার খাসখবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *