নিউজডেস্ক : ৫হাজার বুথে পুনর্নির্বাচন চেয়ে নির্বাচন কমিশনারের কাছে আবেদন করেছিল বিজেপি। এবার বিজেপির দেওয়া তালিকা খতিয়ে দেখতে সংশ্লিষ্ট জেলাশাসকদের নির্দেশ দিলেন নির্বাচন কমিশনার রাজীব সিনহা। ইতি মধ্যেই এ বিষয়ে জেলাশাসকদের চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশন।
৮ জুলাই পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে উত্তপ্ত হয়েছিল রাজ্যের একের পর এক জেলা। নির্বাচনের দিন ঘোষণা থেকে শুরু করে নির্বাচনের দিন হিংসা, প্রাণহানি, ছাপ্পা, ভোট লুট দেখেছে গোটা বাংলা।
এরপর ৯ জুলাই নির্বাচন কমিশনকে ইমেল করে রাজ্য বিজেপি। সেই ইমেলে রাজ্যের প্রায় পাঁচ হাজার বুথে পুনর্নির্বাচনের দাবি জানায় বিজেপি। বুথের তালিকাও পাঠানো হয়। ওই বুথগুলির মধ্যে ক’টিতে পুনর্নির্বাচন হওয়া উচিত, তা জেলাশাসকদের এ বার সুপারিশ করতে বলল রাজ্য নির্বাচন কমিশন।
পঞ্চায়েত মনোনয়ন পর্ব থেকে শুরু করে এখনও পর্যন্ত রাজনৈতিক সংঘর্ষে ৫২ জনের মৃত্যু হয়েছে। ভোটের দিনই নিহত হয়েছেন ১৫। ওই দিন সংঘর্ষে জখম আরও ৭ জনের পরে মৃত্যু হয়েছে হাসপাতালে। ভোটের দিনের সংঘর্ষে এ পর্যন্ত মোট বলি ২২ জন। গণনার দিন বা তার পরের সংঘর্ষে বা হামলায় মৃত্যু ৭ জনের।
- দাসপাড়া গ্রাম পঞ্চায়েত ঘেরাও ভারতীয় জনতা পার্টির

- অভিযুক্ত জেলে, তবুও ঘরে ফিরতে পারছেন না পরিবারের ২১ সদস্য— নিরাপত্তার আবেদন

- বাম আমলে মাটি পড়েছিল, তৃণমূল জমানায় নরককুণ্ড গোপলা গ্রামের রাস্তা; ক্ষোভে ফুঁসছেন বাসিন্দারা

- ৩ মাস ঘরছাড়া গুলিকাণ্ডের অভিযুক্তের পরিবার : আর্জি বাড়ি ফেরার

- বাম আমলে মাটি পড়লেও তৃণমূল জামানায় এগোয় নি রাস্তার কাজ : ক্ষোভ গোপলা গ্রামে
