নিউজডেস্ক: পঞ্চায়েত ভোটের ফল ঘোষণাকে কেন্দ্র করে রাজ্যে প্রায় সর্বত্র হিংসার ঘটনা উঠে এসেছে সংবাদ মাধ্যমে। গতকাল রাতে ভোট গননা পর নতুন করে উত্তপ্ত হয়ে উঠে দক্ষিণ ২৪ পরগণার ভাঙড়। গণনার রাত থেকেই অগ্নিগর্ভ এলাকা। গুলি, বোমার দাপটে এখনও পর্যন্ত তিনজনের মৃত্যুর খবর মিলেছে। এবার ভোট পরবর্তী এই হিংসার ঘটনায় জরুরি ভিত্তিতে শুনানির আবেদন চেয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হল। বৃহস্পতিবার প্রধান বিচারপতির বেঞ্চে এই মামলার শুনানি হতে পারে বলে জানা গেছে।
আইনজীবী তথা বিজেপি নেত্রী প্রিয়াংকা টিবরেওয়াল মামলা দায়ের করে বলেন, মঙ্গলবার রাত থেকে ভাঙড়ে পরিস্থিতি অগ্নিগর্ভ । এখনও পর্যন্ত তিনজনকে খুন হয়েছে। পুলিশ নাগরিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ। তাই আদালতের হস্তক্ষেপ চেয়ে মামলার আবেদন করা হয়েছে।
ভোট গননার পর গতকাল রাত থেকে উত্তপ্ত রয়েছে ভাঙড়ের কাঁঠালিয়া এলাকা। মুড়ি-মুড়কির মতো বোমা পড়েছে সেখানে। পুলিশের সঙ্গে সংঘর্ষে দুই আইএসএফ কর্মীর মৃত্যু হয়েছে। মৃত্যু হয় আরও এক যুবক।সেই যুবক কোনো রাজনৈতিক দলের কর্মী নয় বলে স্থানীয় সূত্রে খবর। অন্য দিকে গুলিবিদ্ধ হয়েছেন পুলিশের এক পদস্থ কর্তা এবং এক পুলিশকর্মী। বুধবার সকাল থেকেই এলাকায় পুলিশি টহল শুরু হয়েছে। চলছে ধরপাকড়। পরিস্থিতি থমথমে। ভোট পরবর্তী হিংসায় জর্জরিত এই ভাঙড়।
- ৬০ লক্ষ ভোটারের ভোটাধিকার বিপদে! নির্বাচন কমিশনের বিরুদ্ধে সিপিএমের বিস্ফোরক অভিযোগ, সরব সেলিম

- উকিল সেজে অ্যাফিডেভিটে মোটা টাকা আদায়! ইসলামপুর কোর্ট চত্বরে দালাল হাতেনাতে ধরা, পুলিশে সোপর্দ

- জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় চোপড়ায় আবহাওয়া সচেতনতা শিবির, উদ্যোগ উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের

- বকেয়া DA-র দাবিতে রাজপথ কাঁপাল হাজার কর্মী-শিক্ষক! ১৩ মার্চ মহা ধর্মঘটের ডাক

- চোপড়ার লালবাজারে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানের বারান্দায় ঢুকে পড়ল গাড়ি, আহত ৪ মহিলা
