নিউজডেস্ক: পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে গোলাগুলি, বোমাবামি কিছুতেই কমছে। এবার পঞ্চায়েত নির্বাচনের আগে জলপাইগুড়িতে বিজেপি জেলা সভাপতি বাপি গোস্বামীর গাড়িতে পরপর দুটি গুলি চালানোর অভিযোগ উঠলো । বুধবার রাত ১২টা নাগাদ বাহাদুর গ্রাম পঞ্চায়েত থেকে প্রচার সেরে ফেরার পথে বাপি গোস্বামীর গাড়িকে লক্ষ্য করে গুলি চালানো হয় বলে জানা যায়।
সেসময় তাঁর গাড়িতে ছিলেন গাড়ির চালক এবং স্বপন দত্ত নামে এক মণ্ডল সভাপতি। ঘটনার পর বাপি গোস্বামী গাড়ি নিয়ে সোজা জলপাইগুড়ি থানায় চলে যান, লিখিত অভিযোগ দায়ের করেন। এই ঘটনা জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়ে পরে শহরে।
বিজেপি জেলা সভাপতি বাপি গোস্বামী বলেন, প্রচার সেরে ফেরার পথে পরপর দুটি বিকট শব্দ শুনতে পাই। পেছনে তাকিয়ে দেখি একটি বাইকে হেলমেট পরা দুজন পেছনে আসছে।তারাই গাড়িতে গুলি চালায়। এরপর তিনি গাড়ি নিয়ে সোজা থানায় চলে যান।
- রাতের অন্ধকারে চা বাগানে হানা, কেটে দেওয়া হল ৪০টি ইউক্যালিপটাস গাছ

- ইসলামপুরে হোটেল-রেস্তোরাঁয় খাদ্য সুরক্ষা দপ্তরের অভিযান, বাসী ও রঙ মেশানো খাবারের খোঁজে তল্লাশি

- এক মাস ভবঘুরে যুবককে আশ্রয়, পরিবারের হাতে তুলে দিলেন চোপড়ার জহিরুল

- দীর্ঘদিন পরিত্যক্ত বিজলীমনি টি স্টেটের জমি ফেরতের দাবিতে আন্দোলন জমিদাতাদের

- টোটো থেকে নামার সময় অ্যাসিড হামলা, নাবালক-সহ আহত ৬
