নিউজডেস্ক: নিয়োগ দূর্নীতির কুন্তলের টাকাতেই সায়নী একাধিক বিলাসবহুল ফ্ল্যাট কিনেছেন। সায়নীর বিরুদ্ধে একাধিক প্রমাণ থাকা সত্ত্বেও তাকে ছেড়ে দেওয়া ইডি’র ঠিক হয়নি। বুধবার ইডির তলব এড়িয়ে যেতেই সায়নীর গ্রেপ্তারির দাবিতে সরব হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দুর দাবি, সায়নীকে জেরা করলে নিয়োগ দূর্নীতি সংক্রান্ত আরও অনেক অজানা তথ্য উঠে আসবে।
নিয়োগ দুর্নীতিকাণ্ডে গত শুক্রবার ED তলবে জেরার মুখোমুখি হতে হয়েছিল সায়নীকে।দীর্ঘ ক্ষন জেরার পর রাতে ঘরে ফিরলেও বুধবার ফের তাঁকে তলব করে ED। কিন্তু ভোট প্রচারের ব্যস্ততার কারণ দেখিয়ে ইডির ডাকে হাজিরা দিতে যেতে পারছেন না বলে জানান তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ।
আজ বর্ধমানের গলসিতে নির্বাচনি প্রচারে গিয়েছেন সায়নী। জানান কুনাল ঘোষ। ইডি’র তলব প্রসঙ্গে সায়নী বলেন , আগে দল। তারপর অন্যকিছু। ভোট মিটে গেলে যতবার ডাকা হবে যাবো।
- রাতের ঝড়ে লণ্ডভণ্ড গোয়ালপোখর, শতাধিক বাড়ি ক্ষতিগ্রস্ত, ফসল নষ্ট

- ইসলামপুরে স্ট্রং রুমে CCTV বন্ধ ঘিরে চাঞ্চল্য, বজ্রপাতে বিকল হওয়ার দাবি

- চোপড়ায় ভোটকেন্দ্রে যাওয়ার পথে দুর্ঘটনা, জানালা ভেঙে লাফ—গুরুতর জখম ভোট কর্মী

- গভীর রাতে জানালা ভেঙে ডাকাতি, দুই শিশুর সামনে গৃহবধূর গ/লায় ছু/রি — লু/ট ১.৮ লক্ষ টাকা ও সোনার গয়না

- নির্বাচনের প্রাক্কালে নিভে গেল এক তরুণ প্রাণ: নুর আজমের মৃত্যু ঘিরে শোক, ক্ষোভ ও প্রশ্ন
