নিউজডেস্ক: বোমা উদ্ধার পর্ব কিছুতেই কমছে না। নিত্য দিন বোমা উদ্ধার হয়েই চলেছে রাজ্যের বিভিন্ন স্থানে। পঞ্চায়েত ভোটের দিন ঘোষনার পর থেকেই রাজ্যের যত্রতত্র উদ্ধার হচ্ছে বোমা। এবার বোমা উদ্ধারের ঘটনা মালদার রতুয়া চাঁদমণি বালুপুর গ্রামে।এদিন চাষের জমিতে কৌটো বোমা পড়ে থাকতে দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়।
৫০ টি কৌটা বোমা উদ্ধার
স্থানীয় সূত্রে খবর, এদিন রতুয়ার চাঁদমণি বালুপুর গ্রামের চাষের জমিতে ৫০টির মতো কৌটো বোমা পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা । খবর পেয়েই ঘটনাস্থলে উপস্থিত হয় রতুয়া থানার পুলিশ ও বম্ব ডিসপোজাল স্কোয়াড। একে একে সবক’টি বোমা নিষ্ক্রিয় করা হয়। স্থানীয় বাসিন্দাদের আশঙ্কা , আসন্ন পঞ্চায়েত ভোটের আগে বিশেষ উদ্দেশ্যে বোমা মজুত করা হয়েছিল। তবে কে বা কারা বোমা মজুদ করেছিল খতিয়ে দেখছে পুলিশ।
চলতি মাসেও চাঁচলে হয় বিস্ফোরণ
অন্য দিকে চলতি মাসের গোড়ার দিকে, মধ্যরাতে বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে মালদার চাঁচল থানার চন্দ্রপাড়া গ্রাম পঞ্চায়েতের জানিপুর এলাকা। চার দিক ঢেকে যায় ঘন কালো ধোঁয়ায় । ছড়িয়ে পড়ে বারুদের গন্ধ। পুলিশ সূত্রে খবর , একটি নলকূপের ধারে মাটির নিচে বস্তায় করে বোমা মজুত করা ছিল। ঘটনাস্থল থেকে তাজা বোমাও উদ্ধার করে পুলিশ। পঞ্চায়েত ভোটের (panchayet election) আগে বোমা উদ্ধারের একের পর এক খবরে আতঙ্ক গ্রাস করেছে সাধারণ মানুষকে।
- চোপড়ায় ভোটকেন্দ্রে যাওয়ার পথে দুর্ঘটনা, জানালা ভেঙে লাফ—গুরুতর জখম ভোট কর্মী

- গভীর রাতে জানালা ভেঙে ডাকাতি, দুই শিশুর সামনে গৃহবধূর গ/লায় ছু/রি — লু/ট ১.৮ লক্ষ টাকা ও সোনার গয়না

- নির্বাচনের প্রাক্কালে নিভে গেল এক তরুণ প্রাণ: নুর আজমের মৃত্যু ঘিরে শোক, ক্ষোভ ও প্রশ্ন

- ইসলামপুরে সিপিএমের শক্তি প্রদর্শন, সামি খানের সমর্থনে সভায় সরব মহম্মদ সেলিম

- মঙ্গল শোভাযাত্রার ইতিকথা
