নিউজডেস্ক: ডোক নদী থেকে অজ্ঞাত পরিচিত এক ব্যক্তির দেহ উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়াল এলাকায় । রবিবার সকালে ঘটনাটি ঘটেছে চোপড়া ব্লকের বিশ্বাস টলি এলাকায় । ডোক নদীতে জলে দেহটি ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা । এরপর পুলিশে খবর দেওয়া হয়। ঘটনার কথা জানা জানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পরে।
এলাকায় ভিড় জমাতে শুরু করে এলাকার সাধারণ মানুষজন। খবর পেয়ে ছুটে আসে চোপড়া থানার পুলিশ। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালের মর্গে পাঠায়। উদ্ধার হওয়া দেহের পরিচয় জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে চোপড়া থানার পুলিশ।এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
- রাতের অন্ধকারে চা বাগানে হানা, কেটে দেওয়া হল ৪০টি ইউক্যালিপটাস গাছ

- ইসলামপুরে হোটেল-রেস্তোরাঁয় খাদ্য সুরক্ষা দপ্তরের অভিযান, বাসী ও রঙ মেশানো খাবারের খোঁজে তল্লাশি

- এক মাস ভবঘুরে যুবককে আশ্রয়, পরিবারের হাতে তুলে দিলেন চোপড়ার জহিরুল

- দীর্ঘদিন পরিত্যক্ত বিজলীমনি টি স্টেটের জমি ফেরতের দাবিতে আন্দোলন জমিদাতাদের

- টোটো থেকে নামার সময় অ্যাসিড হামলা, নাবালক-সহ আহত ৬
