রায়গঞ্জ, নিউজডেস্ক : স্বামীর স্ত্রীর মধ্যে বচসা। সেই বচসার ফলে স্বামীকে বেধরক মারধর করার অভিযোগ স্ত্রী ও শশুড় বাড়ির লোকেদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ইটাহারের নমনিয় এলাকায়। আক্রান্তের বাবা আকবর আলীর অভিযোগ বছর তিনেক আগে ইটাহারের উত্তরপাড়ায় বিয়ে দেন ছেলেকে।
বিয়ের বছর দুইপরে তাদের একটি পুত্র সন্তান হয়। তারপর থেকে তাদের মধ্যে ঝামেলা লেগেই ছিল। গতকাল তাদের মধ্যে বচসা হয়। এরপর ছেলে বাড়ির কাজের জন্য কাঠ মিস্তিরির বাড়ি থেকে কাঠ নিয়ে ফেরার সময় তাকে তুলে নিয়ে যায় শশুড়বাড়ির লোকেরা।
লোকের কাছ থেকে এই খবর পেয়ে ছেলের খোঁজ শুরু করলে তার সন্ধান না পেয়ে ইটাহার থানায় অভিযোগ করলে পুলিশ ছেলে মাসিকুল রহমানকে (২২) শশুড় বাড়ি থেকে রক্তাক্ত আহত অবস্থায় উদ্ধার করে বলে জানায় আহতর বাবা। এরপর তাকে প্রথমে ইটাহার হাসপাতালে ভর্তি করা হলেও পরে তাকে রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসাপাতালে স্থানান্তরিত করা হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছে সে।
- ন্যাশনাল স্কলারশিপ পোর্টালে প্রতারণা, চোপড়া থেকে গ্রেফতার ৩; ট্রানজিট রিমান্ডের আবেদন রাজস্থান পুলিশের

- ইসলামপুরে জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাক্টরের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল গাড়ি, গুরুতর জখম ৫

- মাধ্যমিকে রাজ্যে পঞ্চম দেবশ্রুতি সিনাহাকে কংগ্রেসের সংবর্ধনা, বাড়িতে পৌঁছল প্রতিনিধি দল

- আয়রন চা বাগানে সিপিআইএম সমর্থিত শ্রমিক ইউনিয়নের নতুন ইউনিট কমিটি গঠন

- ইসলামপুরে দ্বৈত রাজস্ব আদায়ের অভিযোগে ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে ধর্না নির্মাণ সামগ্রী ব্যবসায়ী ও শ্রমিকদের
