নিউজডেস্ক: প্রচণ্ড তাপপ্রবাহের (লু) পরিপ্রেক্ষিতে মাড়োয়ারি যুব মঞ্চ, ইসলামপুর শাখার পক্ষ থেকে ইসলামপুরের চৌরঙ্গী মোড়ে একটি অস্থায়ী অমৃতধারা বসানো হয়েছে। মাড়োয়ারি যুব মঞ্চের সদস্যগণ জানিয়েছেন, সংগঠনের তরফে প্রতিদিন ইসলামপুর শহরের বিভিন্ন জায়গায় এই অমৃত ধারা বসানো হবে। ইসলামপুর বাস টার্মিনাস, পিডব্লিউডি মোড়, পুরাতন বাস স্ট্যান্ড, চৌরঙ্গী মোড় ইত্যাদি জায়গায় অস্থায়ী অমৃতধারা থাকবে। শুক্রবার ইসলামপুরের চৌরঙ্গী মোড় থেকে অমৃত ধারা ক্যাম্পের উদ্বোধন করা হয়।
এই উপলক্ষ্যে অনুষ্ঠান কনভেনার নারায়ণ আগরওয়াল, সভাপতি সত্যনারায়ণ আগরওয়াল, সম্পাদক মণীশ আগরওয়াল, কোষাধ্যক্ষ, বঙ্কট আগরওয়াল সহ মাড়োয়ারি যুব মঞ্চের অন্যান্য পদাধিকারী ও সদস্যরা উপস্থিত ছিলেন। মাড়োয়ারি যুব মঞ্চের সদস্যরা জানান, প্রচণ্ড গরমের পরিপ্রেক্ষিতে এই কর্মসূচি শুরু করা হয়েছে এবং গ্রীষ্ম মৌসুম পর্যন্ত এই কর্মসূচি চলবে। মাড়োয়ারি যুব মঞ্চের এই উদ্যোগের প্রশংসা করেছে ইসলামপুর শহরের সাধারণ মানুষও
- মাধ্যমিকে রাজ্যে পঞ্চম দেবশ্রুতি সিনাহাকে কংগ্রেসের সংবর্ধনা, বাড়িতে পৌঁছল প্রতিনিধি দল

- আয়রন চা বাগানে সিপিআইএম সমর্থিত শ্রমিক ইউনিয়নের নতুন ইউনিট কমিটি গঠন

- ইসলামপুরে দ্বৈত রাজস্ব আদায়ের অভিযোগে ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে ধর্না নির্মাণ সামগ্রী ব্যবসায়ী ও শ্রমিকদের

- ১৫ বছর পর জবরদখলমুক্ত কংগ্রেস কার্যালয়, ফিতা কেটে উদ্বোধন হাপতিয়ায়

- রামগঞ্জে যুবকের বাড়িতে কেন্দ্রীয় বাহিনীর অভিযান, উদ্ধার নগদ টাকা ও সোনা সদৃশ বস্তু
