ইসলামপুরে রাজ্য সড়কের জমি দখল করে দোকান নির্মাণের অভিযোগ, ভুল স্বীকার মালিকের
ইসলামপুরে রাজ্য সড়কের জমিতে দোকানের একাংশ নির্মাণের অভিযোগ। নির্মাণে ভুল স্বীকার করে বিতর্কিত অংশ ভেঙে সরানোর আশ্বাস দিয়েছেন দোকান মালিক। ঘটনায় তদন্ত শুরু করেছে ইসলামপুর ট্র্যাফিক বিভাগ।