চোপড়া:
উত্তর দিনাজপুরের চোপড়া ব্লকের দাসপাড়া অঞ্চলের মণ্ডল বস্তি এলাকায় শ্বশুরবাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে মৃত্যু হলো এক যুবকের। মৃতের নাম শহীদ আলী (২৪)।
পরিবার সূত্রে জানা গেছে, স্ত্রীকে নিয়ে আসার উদ্দেশ্যে শ্বশুরবাড়িতে এসেছিলেন শহীদ আলী। অভিযোগ, বাড়ির পাশের একটি চাষের জমি সংলগ্ন পুকুরে তিনি ডুবে যান। বিষয়টি নজরে আসতেই স্থানীয় বাসিন্দারা জোরকদমে খোঁজাখুঁজি শুরু করেন। পরে তাঁকে উদ্ধার করে দ্রুত চোপড়া ব্লক দলুয়া স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
এই ঘটনায় মুহূর্তের মধ্যেই শোকের ছায়া নেমে আসে পরিবারে। কান্নায় ভেঙে পড়েন মৃতের পরিজনেরা।
এদিকে মৃতের দাদা জব্বার আলী দাবি করেছেন, ঘটনাটিকে তাঁরা নিছক দুর্ঘটনা হিসেবে দেখছেন না। ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে ঘটনার নিরপেক্ষ ও সঠিক তদন্তের দাবি জানিয়েছেন তিনি।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় চোপড়া থানার পুলিশ। পরে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

By nb24x7

দিনদুনিয়ার খাসখবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *