নিউজডেস্ক:
খড়গপুর স্টেশনে ১ কোটি ৪০ লক্ষ টাকা সহ এক যাত্রীকে গ্রেফতার করল GRP। ধৃতের নাম রাহুল সোনি। তাঁর কাছ থেকে ২টি ব্যাগ উদ্ধার হয়েছে। ব্যাগ খুলতেই বেরিয়ে আসে কড়কড়ে ৫০০ টাকার নোটের বান্ডিল। বিপুল এই নগদ গুনতে স্টেশনে আনতে হয় নোট গোনার মেশিন। মেশিনও যেন ক্লান্ত হয়ে পড়ে। টাকার পাহাড় দেখে চক্ষু চড়কগাছ হয় সাধারণ যাত্রীদেরও।
জিআরপি সূত্রে খবর, ট্রেন ধরার জন্য ৭ নম্বর প্ল্যাটফর্মে বসেছিলেন রাহুল। জিআরপি-কে দেখতেই তিনি পালানোর চেষ্টা করেন, কিন্তু সেই চেষ্টা সফল হয়নি। জিজ্ঞাসাবাদে অভিযুক্তের দাবি, তিনি হাওড়া যাচ্ছিলেন। তাঁর বক্তব্য, ‘আমাকে ৬ জন ধরেছে। আমার কাছে ১.৫ কোটি টাকা আছে।’
কোথা থেকে এল এত টাকা? কোন উদ্দেশে, কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল? সবকিছুই খতিয়ে দেখছে খড়গপুর GRP।