চোপড়া,উত্তর দিনাজপুর:
রাজ্যে সরকার পরিবর্তনের আবহে বিজয় উল্লাসে মেতে উঠল বিজেপি। শনিবার উত্তর দিনাজপুর জেলার চোপড়ার দাসপাড়া এলাকায় বিজেপির উদ্যোগে অনুষ্ঠিত হয় এক বর্ণাঢ্য বিজয় মিছিল। ডিজের তালে তালে ‘জয় শ্রীরাম’ স্লোগানে মুখর হয়ে ওঠে গোটা দাসপাড়া বাজার ও সংলগ্ন এলাকা।
এদিন দুপুরে দাসপাড়া হাই স্কুল মাঠ থেকে মিছিলের সূচনা হয়। এরপর দাসপাড়া বাজার সহ আশপাশের বিভিন্ন এলাকা পরিক্রমা করে মিছিলটি শেষ হয়। হাতে দলীয় পতাকা নিয়ে বিপুল সংখ্যক বিজেপি কর্মী-সমর্থক মিছিলে অংশ নেন। স্থানীয় বাসিন্দাদের মধ্যেও ব্যাপক উৎসাহ ও কৌতূহল লক্ষ্য করা যায়।
মিছিল চলাকালীন ডিজের তালে উৎসবের আবহ তৈরি হয় এলাকাজুড়ে। বিভিন্ন রাজনৈতিক গান বাজিয়ে বিরোধীদের কটাক্ষ করতেও দেখা যায় অংশগ্রহণকারীদের একাংশকে। তবে পুরো কর্মসূচিই শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, রাজ্যের মানুষ পরিবর্তনের পক্ষে রায় দিয়েছেন। সেই জয়ের আনন্দ সাধারণ মানুষের সঙ্গে ভাগ করে নিতে এবং সমর্থকদের ধন্যবাদ জানাতেই এই বিজয় মিছিলের আয়োজন করা হয়েছে।

By nb24x7

দিনদুনিয়ার খাসখবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *