নিউজডেস্ক:

উত্তর দিনাজপুর জেলার চোপড়া বিধানসভার কাঁচাকালী বাজারে রবিবার সন্ধ্যায় রাজনৈতিক উত্তেজনার ঘটনা ঘটেছে। বিজেপির পতাকা লাগানোকে কেন্দ্র করে বিজেপি ও তৃণমূল কংগ্রেসের দুই পক্ষের মধ্যে বিরোধ দেখা দেয়।
বিজেপির অভিযোগ, তৃণমূল কংগ্রেসের একটি পক্ষ বাঁশ ও লাঠিসহ এলাকায় উপস্থিত হয় এবং তাদের কর্মীদের উপর চড়াও হয়। এই ঘটনায় চোপড়া বিধানসভার দুই নম্বর মন্ডল সভাপতি-সহ বেশ কয়েকজন আহত হন। আহতদের উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।
বিজেপির মন্ডল সভাপতি নিত্য পাল অভিযোগ করেন, পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতেই এই ঘটনা ঘটেছে। তাঁর দাবি, প্রশাসনের সামনেই কর্মীদের উপর চড়াও হওয়া হয়।
এ বিষয়ে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়ালের কাছে প্রতিক্রিয়া চাওয়া হলে তিনি বলেন, “চোপড়ায় পুলিশ আসে, পুলিশ দেখবে।”
ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে।

By nb24x7

দিনদুনিয়ার খাসখবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *