নিউজডেস্ক: মণিপুরকাণ্ডে ভিডিও দেখে এক অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ। জানাগেছে, ভিডিও দেখে গ্রেপ্তার হয় অভিযুক্তের নাম হিরাদাস (৩২)। মণিপুরের থৌবাল জেলা থেকে ওই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে অপহরণ, গণধর্ষণ ও খুনের মামলা রুজু করা হয়েছে। অন্য দিকে ১২ টি তদন্তকারী দল গঠন করা হয়েছে অভিযুক্তদের গ্রেপ্তার করতে।
দুইমাস পেরিয়ে গেছে দুই মহিলাকে বিবস্ত্র অবস্থায় রাস্তা দিয়ে হাঁটিয়ে নিয়ে যাওয়া সহ তাঁদের গণধর্ষণ করার ঘটনা। যে ঘটনায় তোলপাড় গোটা মণিপুর। গত ৪ মে ঘটনাটি কাংপোকপি জেলায় ঘটনাটি ঘটে। বুধবার রাতে সেই ঘটনা জনসমক্ষে আসে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় সেই ঘটনা।
তারপরই নড়েচড়ে বসে প্রশাসন। বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব গর্জে ওঠেন। এদিন মণিপুর নিয়ে মন্তব্য করেন নরেন্দ্র মোদি। এছাড়া কড়া মন্তব্য করেছে দেশের শীর্ষ আদালত। এরপরই ঘটনায় একজনকে গ্রেপ্তার করল মণিপুর পুলিশ।
- বকেয়া DA-র দাবিতে রাজপথ কাঁপাল হাজার কর্মী-শিক্ষক! ১৩ মার্চ মহা ধর্মঘটের ডাক

- চোপড়ার লালবাজারে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানের বারান্দায় ঢুকে পড়ল গাড়ি, আহত ৪ মহিলা

- লাশেদের লাইন

- প্রাক্তন বিধায়ক আলি ইমরান রামজ (ভিক্টর)-এর বিরুদ্ধে বধূ নির্যাতন ও খুনের চেষ্টার অভিযোগ, পাল্টা ‘রাজনৈতিক চক্রান্ত’ দাবি

- জমি বিবাদে র/ক্ত/ক্ষ/য়ী সংঘ/র্ষ, দুই মহিলা সহ জখম ছ’জন: উত্তেজনা চাকুলিয়ায়
