নিউজডেস্ক: এই মুহুর্তে দেশের জন্য সব চেয়ে বড়ো খবর চন্দ্রযান -৩ । আগামী ১৪ ই জুলাই দেশবাসীর কাছে আরও একটি গুরত্বপূর্ন দিন হতে চলেছে। আগামী শুক্রবার দুপুর ২টো ৩৫ মিনিটে চাঁদের উদ্দেশ্যে পাড়ি দেবে চন্দ্রযান-৩।আর আজ ইসরোর বিজ্ঞানী চন্দ্রযান-৩ মিশনের সাফল্য কামনায় তিরুপতি মন্দিরে পুজো দিলেন । চন্দ্রযান-৩ এর ছোট একটি রেপ্লিকা নিয়ে বিজ্ঞানীরা পুজো দিতে যান সেখানে।

আগামীকাল শুক্রবার শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ গবেষণা কেন্দ্র থেকে LVM3 রকেটের সহায়তায় চাঁদে পাঠানো হবে চন্দ্রযান-৩-কে। ইসরোর তরফে জানানো হয়েছে, ২০১৯ চন্দ্রযান-২ মিশন আংশিক ব্যর্থ হওয়ার পর চন্দ্রযান-৩ তার ফলো আপ মিশন। ২০১৯ সালে চাঁদের মাটি স্পর্শের একেবারে শেষ লগ্নে ভেঙে যায় ল্যান্ডার ‘বিক্রম’। ব্যর্থ হয় চন্দ্রযান-২ মিশন।
বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রী জিতেন্দ্র সিং জানিয়েছেন, চাঁদের দক্ষিণ মেরুর আঁধার অঞ্চলে অবতরণ করবে চন্দ্রযান-৩। এই অংশের মাটি, তাপমাত্রা, রাসায়নিক উপাদান নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালাবে চন্দ্রযান-৩। চন্দ্রযান-৩ এর উৎক্ষেপন ভারত আমেরিকার সম্পর্ককে আরো দৃঢ করবে বলে জানান মন্ত্রী।
- বকেয়া DA-র দাবিতে রাজপথ কাঁপাল হাজার কর্মী-শিক্ষক! ১৩ মার্চ মহা ধর্মঘটের ডাক

- চোপড়ার লালবাজারে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানের বারান্দায় ঢুকে পড়ল গাড়ি, আহত ৪ মহিলা

- লাশেদের লাইন

- প্রাক্তন বিধায়ক আলি ইমরান রামজ (ভিক্টর)-এর বিরুদ্ধে বধূ নির্যাতন ও খুনের চেষ্টার অভিযোগ, পাল্টা ‘রাজনৈতিক চক্রান্ত’ দাবি

- জমি বিবাদে র/ক্ত/ক্ষ/য়ী সংঘ/র্ষ, দুই মহিলা সহ জখম ছ’জন: উত্তেজনা চাকুলিয়ায়
