নিউজডেস্ক:
সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল এক কিশোরের আহত আরো এক কিশোর। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার মৌলানি এলাকায় রাজ্য সড়কের উপর।। স্হানীয় সূত্রে জানা গিয়েছে রবিবার সকালে বাইক নিয়ে বাড়ি থেকে আত্মীয়র বাড়ি যাওয়ার পথে ইসলামপুর থানার আগডিমটি খুন্তি গ্রাম পঞ্চায়েতের মৌলানি এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
এরপর স্থানীয়রা তড়িঘড়ি গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা মনজর আলী নামে এক কিশোরকে মৃত বলে ঘোষণা করে।। ঘটনায় আফসার আলী নামে আরেক কিশোর জখম অবস্থায় ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের ইসলামপুর মহকুমা হাসপাতালের পুলিশ মর্গে পাঠিয়েছে। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ।
- এমারজেন্সি
- ধর্মঘট সমর্থনের জেরে তপশিলি শিক্ষককে মারধর ও জাতিগত অপমান, ইসলামপুর থানার সামনে বিক্ষোভে ফুঁসছেন শিক্ষকরা
- রাজ্যজুড়ে ধর্মঘটের মিশ্র প্রভাব ইসলামপুরে, বন্ধ ছিল ক্ষুদিরামপল্লী বিদ্যাপীঠ হাইস্কুল
- মোবাইল চুরি করতে গিয়ে ধরা বাংলাদেশি যুবক, জেরায় ফাঁস ‘আন্তর্জাতিক চুরির ব্যবসা’
- ৬০ লক্ষ ভোটারের ভোটাধিকার বিপদে! নির্বাচন কমিশনের বিরুদ্ধে সিপিএমের বিস্ফোরক অভিযোগ, সরব সেলিম