নিউজডেস্ক: মালদহের চাঁচলে রবীন্দ্রভবন সংস্কারের কাজ দেখতে গিয়ে অবাক খোদ বিধায়ক। অত্যন্ত নিম্নমানের সামগ্রী দিয়েই চলছে ভবন সংস্কারের কাজ। অভিযোগ তুলে সরব হলেন চাঁচল বিধানসভার বিধায়ক নীহার রঞ্জন ঘোষ। যদিও বিধায়কের এই অভিযোগ দেখে কাটমানির ভাগ পায়নি বলে খোঁচা বিজেপি ও কংগ্রেসের।
বহুদিন থেকেই শহরের সংস্কৃতিপ্রেমী মানুষজন চাঁচলের শতাব্দি প্রাচীন ভগ্নপ্রায় রবীন্দ্র ভবন সংস্কারের দাবি জানিয়ে আসছিলেন। শেষে উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের তহবিল থেকে শুরু হয় রবীন্দ্র ভবন সংস্কারের কাজ। কিন্তু বিধায়কের অভিযোগ, সরকারি সেই সংস্কার কাজে চলছে দুর্নীতি!
চাঁচলের বিধায়ক নীহার রঞ্জন ঘোষ অভিযোগ করেন , রবীন্দ্র ভবন সংস্কারের কাজের নিম্নমানের বালি ও সামগ্রী ব্যবহার করে চলছে সংস্কার কাজ। আমি ঠিকদার সংস্থাকে কাজ বন্ধ করতে বলি। একাধিক জায়গায় ফাটল রয়েছে সেগুলিকে ভালো করে না তুলে সেটার উপরই কাজ করা হচ্ছে। আমি এ নিয়ে উত্তরবঙ্গ উন্নয়ন পরিষদের জনস্বাস্থ্য কারিগরি দপ্তরকে বিষয়টি জানিয়েছি।
- ন্যাশনাল স্কলারশিপ পোর্টালে প্রতারণা, চোপড়া থেকে গ্রেফতার ৩; ট্রানজিট রিমান্ডের আবেদন রাজস্থান পুলিশের

- ইসলামপুরে জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাক্টরের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল গাড়ি, গুরুতর জখম ৫

- মাধ্যমিকে রাজ্যে পঞ্চম দেবশ্রুতি সিনাহাকে কংগ্রেসের সংবর্ধনা, বাড়িতে পৌঁছল প্রতিনিধি দল

- আয়রন চা বাগানে সিপিআইএম সমর্থিত শ্রমিক ইউনিয়নের নতুন ইউনিট কমিটি গঠন

- ইসলামপুরে দ্বৈত রাজস্ব আদায়ের অভিযোগে ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে ধর্না নির্মাণ সামগ্রী ব্যবসায়ী ও শ্রমিকদের

Greetings! Very useful advice in this particular article! Its the little changes that will make the biggest changes. Thanks for sharing!