
রবি আড্ডায় স্বর্ণা দাস
নামের ভেতর ঢুকতেই লাফিয়ে ওঠে বোতাম
অবশেষে কিছুই দাঁড়াই না
ঢালো ফুল মোমার্থ নগরীর বীর্যে
আমার স্থলপদ্ম তোমাতে যোগাভ্যাস করে
দু’খন্ড পাখিরা বুঝেছে কাকে বলে মৃত্যু
আর কাকে বলে প্রহর। যৌনতার প্রতিস্পর্ধী গর্ভে
মিউচুয়াল পারদের তুলিমাখা ভাঁজ
মাৎ করা ঢেউ- এর ত্রিতাল ঝালর
ফুলের আদ্যাক্ষর নিজের কাছেই দাখিল যোগ্য
মেলে দেওয়া ভোগে পড়ন্ত আঁকি পাতার ইকুয়েশনে
কেবলি সুতোর গভীরে আয়ুহীন পুনর্বাসন