মঙ্গলবার দুপুরে চোপড়া(Chopra) থানার ফল ব্রিজ এলাকায় তিস্তা(Tista) ক্যানেল থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়। পরিবার সূত্রে জানা গিয়েছে মৃত ওই ব্যক্তির নাম মজিবুল রহমান (৩৫)। বাড়ি দার্জিলিং জেলার ফাঁসিদেওয়া ব্লকের সুদামগছ এলাকায়। গতকাল থেকেই নিখোঁজ ছিল ওই ব্যক্তি। অনেক খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায়নি। এদিন দুপুরে স্হানীয়রা ওই ব্যক্তির মৃতদেহ জলে ভাসতে দেখতে পায়। খবর পেয়ে পরিবারের লোকজন ঘটনাস্থলে ছুটে আসে।
পরিবারের লোকজনের দাবি দীর্ঘদিন ধরেই কিডনি সমস্যা নিয়ে ভুগছিলেন। সেই কারণে হয়তো তিনি আত্মহত্যা করেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় চোপড়া থানার পুলিশ। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
- মাধ্যমিকে রাজ্যে পঞ্চম দেবশ্রুতি সিনাহাকে কংগ্রেসের সংবর্ধনা, বাড়িতে পৌঁছল প্রতিনিধি দল

- আয়রন চা বাগানে সিপিআইএম সমর্থিত শ্রমিক ইউনিয়নের নতুন ইউনিট কমিটি গঠন

- ইসলামপুরে দ্বৈত রাজস্ব আদায়ের অভিযোগে ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে ধর্না নির্মাণ সামগ্রী ব্যবসায়ী ও শ্রমিকদের

- ১৫ বছর পর জবরদখলমুক্ত কংগ্রেস কার্যালয়, ফিতা কেটে উদ্বোধন হাপতিয়ায়

- রামগঞ্জে যুবকের বাড়িতে কেন্দ্রীয় বাহিনীর অভিযান, উদ্ধার নগদ টাকা ও সোনা সদৃশ বস্তু
