নিউজডেস্ক: শুক্রবার বিকেলে মর্মান্তিক পথ দুর্ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইটাহার থানার আমপাড়া এলাকায় ১২ নম্বর জাতীয় সড়কে। জানাযায়, এদিন জয়হাট অঞ্চলের চাঁকলা এলাকার বাসিন্দা আবু তাহের ইটাহার ড. মেঘনাদ সাহা কলেজ থেকে মেয়ে নাজেরা খাতুনকে সঙ্গে নিয়ে মোটর বাইকে বাড়ি ফিরছিলেন।
সেই সময় আমপাড়া এলাকায় ১২ নম্বর জাতীয় সড়কে মালদা মুখী একটি গাড়ি তাদের বাইকে পিছন থেকে ধাক্কা মারে। ঘটনার জেরে জাতীয় সড়কে ছিটকে পড়ে বাবা ও মেয়ে। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় হাইওয়ে কর্তৃপক্ষের অ্যাম্বুলেন্সে আশঙ্কাজনক অবস্থায় বাবা আবু তাহের ও মেয়ে নাজেরা খাতুনকে ইটাহার গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আবু তাহেরকে মৃত বলে ঘোষণা করে এবং আশঙ্কাজনক অবস্থায় নাজেরা খাতুনকে রায়গঞ্জ জেলা হাসপাতালে স্থানান্তর করে ।
- রায়গঞ্জে হামলার প্রতিবাদে চোপড়ায় সিপিআইএমের ধিক্কার মিছিল

- ভস্ম

- তৃণমূলে ফের ধাক্কা, ইসলামপুর পঞ্চায়েত সমিতির ১৬ জন জনপ্রতিনিধি ও প্রার্থী যোগ দিলেন এনসিপিআই-তে

- তিন মাসের মিড ডে মিলের বকেয়া মেটানোর দাবিতে ইসলামপুরে বিডিওকে স্মারকলিপি শিক্ষকদের, ১ অক্টোবর থেকে পরিষেবা বন্ধের হুঁশিয়ারি

- মারধর ও বাড়িতে হামলার পরও ধরা পড়েনি কেউ, চোপড়ায় সাংবাদিক বৈঠকে পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ আব্দুল কাদেরের পরিবার
