নিউজডেস্ক: ইসলামপুর বাস টার্মিনাস চত্বরে পকেটমারকে হাতে নাতে ধরাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। অভিযোগ, সোনাপুর থেকে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের একটি সরকারি যাত্রীবাহী বাসে ইসলামপুর আসার পথে এক মহিলা যাত্রীর ব্যাগ থেকে টাকা চুরি করে এক ব্যক্তি।
মহিলার অভিযোগের ভিত্তিতে সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে স্থানীয় যাত্রীরা জিজ্ঞাসাবাদ শুরু করেন। প্রথমে অভিযুক্ত সমস্ত অভিযোগ অস্বীকার করলেও পরে স্থানীয়দের তল্লাশিতে তার কাছ থেকেই মহিলার উধাও হওয়া টাকা উদ্ধার হয় বলে জানা যায়।
ঘটনার পর উত্তেজিত জনতা ইসলামপুর বাস টার্মিনাসেই ধৃত পকেটমারকে বেধড়ক মারধর করে। পরে খবর পেয়ে ইসলামপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। পুরো ঘটনাকে ঘিরে বাস টার্মিনাস এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনা ছড়িয়ে

By nb24x7

দিনদুনিয়ার খাসখবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *