নিউজডেস্ক: ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসা পরিষেবা রোগীরা দীর্ঘ দিন থেকে পেয়ে আসলেও সেখানে ছিল না আইসিইউ পরিষেবা। যার ফলে আশঙ্কা জনক রোগীদের অন্যত্র রেফার করে দেওয়া হত। আজ সেই ইসলামপুর মহকুমা হাসপাতালে ছয় বেডের আইসিইউ ইউনিট চালু হলো।এদিন হাসপাতালের সুপার সুরোজ সিনহা জানান, বেশ কিছুদিন ধরে এইচডিইউ ইউনিটটি বন্ধ ছিল। সেটিকে আপগ্রেডেশন করে এই আইসিটি চালু করা হলো।প্রথম পর্যায়ে ছয় শয্যা বিশিষ্ট এই ইউনিট টি চালু করা হয়েছে।
পরে হাসপাতালে ডাক্তার ও অন্যান্য স্টাফ বাড়লে ১২ বেডের করা হবে। অপরদিকে ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান ও রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান কানাইয়া লাল আগারওয়াল বলেন, এইচডিইউ ইউনিটটি বন্ধ করে আইসিইউ ইউনিট চালু করা হলো।১২ বেডের আপাতত ছয় বেডের চালু করা হয়েছে।ডাক্তার সংখ্যা বাড়লে এটিকে ১২ বেডের করা হবে বলে জানান তিনি।
- ইসলামপুরে হোটেল-রেস্তোরাঁয় খাদ্য সুরক্ষা দপ্তরের অভিযান, বাসী ও রঙ মেশানো খাবারের খোঁজে তল্লাশি

- এক মাস ভবঘুরে যুবককে আশ্রয়, পরিবারের হাতে তুলে দিলেন চোপড়ার জহিরুল

- দীর্ঘদিন পরিত্যক্ত বিজলীমনি টি স্টেটের জমি ফেরতের দাবিতে আন্দোলন জমিদাতাদের

- টোটো থেকে নামার সময় অ্যাসিড হামলা, নাবালক-সহ আহত ৬

- ইসলামপুরে STF-এর জালে তৃণমূল ব্লক সভাপতির ভাই, পাটাগোড়া থেকে আটক ফজলে রাব্বি সিদ্দিকী
