ঘোষপুকুর টোল প্লাজা কাণ্ড
ইসলামপুর, উত্তর দিনাজপুর:
ঘোষপুকুর টোল প্লাজায় টোল আদায়কে কেন্দ্র করে এক চাঞ্চল্যকর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, টোল কর্মীর সঙ্গে বচসার পর একটি ছোট চারচাকা গাড়ি দ্রুতগতিতে পালানোর চেষ্টা করে। সেই সময় এক টোল কর্মী গাড়িটি থামানোর জন্য জানালায় হাত দিয়ে বাধা দেওয়ার চেষ্টা করলে তাঁকে গাড়ির পাশে ঝুলন্ত অবস্থায় নিয়েই প্রায় ১২ কিলোমিটার পথ অতিক্রম করে গাড়িটি।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ইসলামপুরের বাসিন্দা মহম্মদ বাবলু ও তাঁর সঙ্গীরা ঘটনাটি দেখতে পেয়ে গাড়িটিকে বারবার থামানোর চেষ্টা করেন। কিন্তু চালক তাঁদের সতর্কবার্তা উপেক্ষা করে গাড়ি চালিয়ে যেতে থাকে। পরিস্থিতির গুরুত্ব বুঝে তাঁরা সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, খবর পাওয়ার পর ফুলবাড়ি টোল প্লাজায় নজরদারি বাড়ানো হয়। পরে সেখানে গাড়িটিকে আটক করা হয় এবং ঝুলন্ত অবস্থায় থাকা টোল কর্মীকে নিরাপদে উদ্ধার করা হয়। ঘটনায় গাড়ির চালকসহ গাড়িতে থাকা সকলকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।
এই ঘটনায় এলাকাজুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কী কারণে টোল কর্মীকে ওইভাবে ঝুলিয়ে নিয়ে যাওয়া হল এবং ঘটনার পেছনে অন্য কোনও উদ্দেশ্য ছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

By nb24x7

দিনদুনিয়ার খাসখবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *