ইসলামপুর:
উত্তর দিনাজপুরের ইসলামপুর ব্লকের কমলাগাঁও সুজালী অঞ্চলের মাদ্রাসা হাটে দীর্ঘ ১৩ বছর পর গতকাল সিপিআইএমের কর্মীসভা অনুষ্ঠিত হয়। দলের দাবি, কর্মীসভায় বিপুল সংখ্যক কর্মী-সমর্থকের উপস্থিতি ছিল।
সভায় উপস্থিত সিপিআইএমের জেলা কমিটির সদস্য গৌতম বর্মন বিজেপি ও তৃণমূল কংগ্রেসকে নিশানা করে অভিযোগ করেন, দুই দলের মধ্যে সিন্ডিকেট, কাটমানি ও তোলাবাজি নিয়ে সমঝোতা চলছে। তিনি সুজালী এলাকায় সন্ত্রাস বন্ধ করে শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানান।
এছাড়াও, SIR ট্রাইবুনাল সংক্রান্ত প্রক্রিয়ায় বহু মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ তুলে, ক্ষতিগ্রস্তদের ভোটাধিকার নিশ্চিত করার দাবিতে বৃহত্তর আন্দোলনের ডাক দেন তিনি।
কর্মীসভায় জেলা, ব্লক ও অঞ্চল স্তরের একাধিক সিপিআইএম নেতা উপস্থিত ছিলেন। দীর্ঘদিন পর সুজালীতে দলের এই কর্মীসভাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক চর্চা শুরু হয়েছে।
তবে সিপিআইএমের তোলা অভিযোগের বিষয়ে বিজেপি বা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

By nb24x7

দিনদুনিয়ার খাসখবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *