রবি আড্ডায় পুনম বোস

শিরা ছিঁড়ে বেড়িয়ে আসে ওম…
কোনো শুদ্ধিকরণের মেহনত ছাড়ায় বেসুরো আর্ত চোখ,
একটি নিভৃত মেঘে ঢাকা বাঁশি নাকি নির্জলা লিঙ্গত্বের নাছোড় হৃদয়..
পুড়ছে সমস্ত দাবানল অবয়ব
ক্ষিপ্ত হা হা স্বরের মধ্যস্থতায় তড়িৎ ফুৎকার…..

মাইল মাইল জুড়ে যে অমূল্য বোধের নিশ্চিত বাসা সেখানে পাখির চোখের তর্পণ!
সবুজ ছায়ার মাটিতে এক বিভৎস অরণ্য রোদন—
ম্রিয়মাণ চাঁদের গায়ে গাছেদের বিবর্ণ ফসিল,
বিঘার পর বিঘা জুড়ে হিম প্রেতাত্মা ভস্ম…..

বনদেবী স্থির হলে ঢেকে দেওয়া হোক লজ্জা বস্ত্র,
দাও ফিরিয়ে ঐ নিবিড় অরণ্য ——-
ফিরিয়ে দাও বন জোছনার একফালি বাঁকা চাঁদ বোধের গভীরে।।

By nb24x7

দিনদুনিয়ার খাসখবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *