ইসলামপুর: ইসলামপুরের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি জাকির হোসেনের ভাই ফজলে রাব্বি সিদ্দিকীকে আটক করল STF। বৃহস্পতিবার ইসলামপুর থানার পুলিশের সহযোগিতায় পাটাগোড়া এলাকা থেকে তাকে আটক করেন STF-এর আধিকারিকরা। পরে জিজ্ঞাসাবাদের জন্য তাকে ইসলামপুর থানায় নিয়ে যাওয়া হয় বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
পুলিশ সূত্রে খবর, সম্প্রতি কোচবিহারে পাকিস্তান-যোগের অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। সেই মামলার তদন্তে ফজলে রাব্বি সিদ্দিকীর কোনও যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখতেই তাকে আটক করা হয়েছে বলে জানা যাচ্ছে।
বর্তমানে ইসলামপুর থানায় STF-এর আধিকারিকরা তাকে জিজ্ঞাসাবাদ করছেন। তবে ঠিক কী কারণে তাকে আটক করা হয়েছে বা ওই মামলায় তাঁর কোনও ভূমিকা রয়েছে কি না, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তা স্পষ্ট নয়।
ঘটনাকে কেন্দ্র করে ইসলামপুরে চাঞ্চল্য ছড়িয়েছে। STF-এর তদন্তে এই ঘটনায় আরও কোনও তথ্য সামনে আসে কি না, এখন সেদিকেই নজর।
অন্যদিক পুলিশের জালে আটক হচ্ছে ছোটো খাটো তৃনমূল নেতারা আর বড়ো বড়ো নেতারা দলবদল করে ধরা ছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে।আর এখানেই নেটিজেনরা প্রশ্ন তুলছে শুধু মাত্র ছোটো নেতারাই কি দূর্নীতির সাথে যুক্ত ছিল???