গোয়ালপোখর: পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে এক ব্যক্তির নাম সামনে আসতেই উত্তর দিনাজপুরের গোয়ালপোখরের পাঞ্জিপাড়া ও দেওনা এলাgoalpokhar-pak-spy-suspect-shafikul-arrestedকায় চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে, কোচবিহারের সামসেরগঞ্জ এলাকা থেকে সম্প্রতি এসটিএফের হাতে তিনজন গ্রেফতার হন। তাঁদের মধ্যে এক ব্যক্তির সঙ্গে গোয়ালপোখরের দেওনা গ্রামের যোগসূত্র রয়েছে বলে অভিযোগ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দেওনা গ্রামে শ্বশুরবাড়ি ছিল শফিকুলের। প্রায় ১২ বছর আগে সাকিনার সঙ্গে তাঁর বিয়ে হয়। মাঝেমধ্যে পাঞ্জিপাড়া এলাকাতেও তাঁকে দেখা যেত। তবে তিনি কী কাজ করতেন, তা নিয়ে স্থানীয়দের মধ্যে স্পষ্ট ধারণা ছিল না।

শফিকুলের স্ত্রী সাকিনা জানান, স্বামীর কোনও বেআইনি কর্মকাণ্ড বা গুপ্তচরবৃত্তির সঙ্গে যুক্ত থাকার কথা তিনি জানতেন না। তাঁর দাবি, শফিকুল কাপড়ের ফেরিওয়ালা হিসেবে কাজ করতেন। প্রায় দু’বছর ধরে তিনি বাড়িতে আসেন না এবং সংসারের জন্য কোনও খরচও দেননি। বর্তমানে নিজের সেলাইয়ের কাজ করে তিন সন্তানকে নিয়ে সংসার চালান সাকিনা।

সাকিনার আরও দাবি, বিয়ের সময় শফিকুল নিজেকে কলকাতার বাসিন্দা বলে পরিচয় দিয়েছিলেন। তাঁর স্বামীর নাগরিকত্ব নিয়ে কোনও সন্দেহের কথাও তিনি জানতেন না।

অন্যদিকে, গ্রামবাসীদের একাংশের দাবি, শফিকুল আদতে বাংলাদেশের নাগরিক। যদিও তাঁর নাগরিকত্ব এবং কথিত গুপ্তচরবৃত্তির অভিযোগ নিয়ে তদন্তকারী সংস্থার তরফে এখনও বিস্তারিত তথ্য প্রকাশ্যে আসেনি।

শফিকুলের সঙ্গে সীমান্তপারের কোনও যোগসূত্র ছিল কি না এবং তিনি সত্যিই গুপ্তচরবৃত্তির সঙ্গে যুক্ত ছিলেন কি না, তা তদন্তের পরই স্পষ্ট হবে। ঘটনাকে কেন্দ্র করে গোয়ালপোখর ও পাঞ্জিপাড়া এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

By nb24x7

দিনদুনিয়ার খাসখবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *