রবি আড্ডায় কৃশানু ভট্টাচার্য্য

বিশ্বাস করি যদি পাল্টা লড়াই দিতে পারো,যদি ঘুরিয়ে দিতে পারো সরকারি রাজনৈতিক সমীকরণ,যদি পাটিগণিতের যাবতীয় ডিফেন্স কে ড্রিবল করে পার করে যাও গোললাইন! জেনো তোমার বিজয় মিছিল হবে মহাজাগতিক।
আলোকবর্ষ দূরে বসে থাকা ,স্কুল ড্রেস পরা,মাথায় ঝুঁটি বাঁধা মেয়েটা তোমার বিজয় মিছিলে আওয়াজ মেলাবে।
বিজয় মিছিলের আকাশভাঙ্গা স্লোগানের ধ্বনি প্রতিধ্বনি পেরিয়ে, তুমি শুনবে কেউ “মা” বলে ডাকছে খুব নরম ডেসিবেলে ,চেনা গলায় ।
তোমার চোখের জলে স্বাদ পাবে তার জয়ের।

যে দেয়ালের পাশে ওরা বোম মেরেছিল
তোমার ঝুঁটি বাঁধা সেই মেঘবালিকার গায়,
সেই দেয়ালে জয়ের শাণিত গ্রাফীতি এঁকে দিও
মেঘ পেরিয়ে যেন, তামান্না দেখতে পায়!!!

By nb24x7

দিনদুনিয়ার খাসখবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *