নিউজডেস্ক:
উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের পন্ডিত পোতা ২ গ্রাম পঞ্চায়েতের এবং গাইসাল ২ গ্রাম পঞ্চায়েতে সুস্বাস্থ্য কেন্দ্র খোলা হয়েছে এবং খুবই তাড়াতাড়ি সুস্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসক বসানো হবে। ইতিমধ্যে সুস্বাস্থ্য কেন্দ্র উদ্বোধন হয়ে গিয়েছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ইসলামপুরে মহাকুমা হাসপাতাল রয়েছে, যার দূরত্ব গাইসাল ২ গ্রাম পঞ্চায়েতের কালনাগিন থেকে ১৮ কিলোমিটার এবং পন্ডিত পোতা ২ গ্রাম পঞ্চায়েত থেকে যার দূরত্ব ১৩কিলোমিটার।দূরত্বের কারনে যে কোনো দুর্ঘটনা, গর্ভবতী মহিলাদেরকে হাসপাতালে নিয়ে যেতে দেরি হয়। তারই কারনে এই সুস্বাস্থ্য কেন্দ্র খোলা হয়েছে। পাশাপাশি পন্ডিত পোতা ২ গ্রাম পঞ্চায়েতের প্রধান জানিয়েছেন, পন্ডিত পোতা দুই গ্রাম পঞ্চায়েতে ডেলিভারি সেন্টার ও খোলা হবে। যার কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। এই সুস্বাস্থ্য কেন্দ্র খোলায় খুশি গাইসাল ২ গ্রাম পঞ্চায়েতের বাসিন্দারা এবং পন্ডিতপোতা ২ গ্রাম পঞ্চায়েতের বাসিন্দারা।এখন অপেক্ষা শুধুই ডাক্তারের।