নিউজডেস্ক: দেশের সর্বোচ্চ স্তরের কুস্তিগিররা কিছু দিন থেকেই দিল্লির যন্তমন্তরের সামনে অবস্থান বিক্ষোভ করচেন। তাদের অভিযোগ দেশের কুস্তিগির ফেডারেশনের প্রধান ব্রিজভূষন সিংহ দীর্ঘদিন ধরে মহিলা কুস্তিগিরদের ওপর যৌন নির্যাতন চালিয়ে আসছিলেন। যদিও ব্রিজভূষণ সব অভিযোগ অস্বীকার করেছেন। সুপ্রিম কোর্টের নির্দেশে অভিযোগ দায়ের করে পুলিশি তদন্ত শুরু হলেও এখন শাসক দলের নিয়ন্ত্রণে থাকা দিল্লি পুলিশ ব্রিজভূষনকে গ্রেপ্তার করেনি।
আজ প্রতিবাদী কুস্তিগিররা নতুন সংসদের সামনে সুবিশাল ‘মহিলা সম্মান মহাপঞ্চায়েত’-এর ডাক দিয়েছিলেন। দিল্লি পুলিশ তার অনুমতি দেয়নি। কিন্তু কুস্তিগিরদের বক্তব্য ছিল, তাঁরা তাদের কর্মসূচি করবেনই। দিল্লি পুলিশের স্পেশ্যাল কমিশনার দীপেন্দ্র পাঠক কুস্তিগির দের আটক প্রসম্গে বলেন , ‘আইন ভাঙার কারণেই তাঁদের আটক করা হয়েছে। উপযুক্ত বিধি মেনেই ব্যবস্থা নেওয়া হবে।’ অন্যদিন কুস্তিগির দের আটকের পরেই দেশ জুরে শুরু হয়েছে নিন্দার ঝড়।
পশ্চিম বঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে ঘটনার নিন্দা করেন পাশাপাশি তাদের দ্রুত মুক্তি দেওয়ার দাবি জানান।
- দাসপাড়া গ্রাম পঞ্চায়েত ঘেরাও ভারতীয় জনতা পার্টির

- অভিযুক্ত জেলে, তবুও ঘরে ফিরতে পারছেন না পরিবারের ২১ সদস্য— নিরাপত্তার আবেদন

- বাম আমলে মাটি পড়েছিল, তৃণমূল জমানায় নরককুণ্ড গোপলা গ্রামের রাস্তা; ক্ষোভে ফুঁসছেন বাসিন্দারা

- ৩ মাস ঘরছাড়া গুলিকাণ্ডের অভিযুক্তের পরিবার : আর্জি বাড়ি ফেরার

- বাম আমলে মাটি পড়লেও তৃণমূল জামানায় এগোয় নি রাস্তার কাজ : ক্ষোভ গোপলা গ্রামে
