নিউজডেস্ক:

উত্তর দিনাজপুর জেলাতেও পালিত হল মে দিবস। জেলা সিপিএম কার্যালয়ের পাশাপাশি চোপড়া লালবাজার, ইসলামপুর সর্বত্র সিপিএমের পক্ষ থেকে শ্রমিক দিবস পালন করা হয়।আজ সকাল থেকেই জেলার বিভিন্ন প্রান্তে বিভিন্ন সংগঠনগুলির উদ্যোগে পালন করা হচ্ছে শ্রমিক দিবস। পতাকা উত্তোলন ও শহীদ বেদীতে মাল্য দানের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়। রায়গঞ্জের সিপিএম জেলা কার্যালয়ে শহীদ বেদিতে মাল্য দান করেন আনাউরুল হক্, পলাশ দাস, শতরুপ ঘোষ সহ অন্যান্যরা। অপরদিকে লালবাজারে সিপিআই এম চোপড়া ২ নং এরিয়া কমিটির পক্ষ থেকে মাল্য দান করেন স্থানীয় নেতৃত্বরা। প্রতি বছর মে মাসের প্রথমদিন সমগ্র পৃথিবীতে শ্রমিকদের অবদান এবং কৃতিত্বকে সম্মান জানিয়ে দিনটি পালন করা হয়। উক্ত দিনটি শ্রমিক শ্রেণির জন্য উৎসর্গকৃত এবং তাঁদের অধিকার সম্পর্কে সচেতন হতে উৎসাহিত করা হয়।
শুধু ভারত নয়, আমেরিকা, ইউরোপ সহ চিন, কিউবা, রাশিয়ার মতো দেশেও এই দিন সমারোহে পালিত হয়। এর প্রধান লক্ষ্য, শ্রমিক শ্রেণির কঠোর পরিশ্রমকে স্বীকৃতি দেওয়া, তাদের অধিকার সম্পর্কে সচেতনতা গড়ে তোলা, তাদের শোষণের হাত থেকে রক্ষা করা এবং তাদের কল্যাণ ও অগ্ৰগতির পথ প্রশস্ত করা।
- মাধ্যমিকে রাজ্যে পঞ্চম দেবশ্রুতি সিনাহাকে কংগ্রেসের সংবর্ধনা, বাড়িতে পৌঁছল প্রতিনিধি দল

- আয়রন চা বাগানে সিপিআইএম সমর্থিত শ্রমিক ইউনিয়নের নতুন ইউনিট কমিটি গঠন

- ইসলামপুরে দ্বৈত রাজস্ব আদায়ের অভিযোগে ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে ধর্না নির্মাণ সামগ্রী ব্যবসায়ী ও শ্রমিকদের

- ১৫ বছর পর জবরদখলমুক্ত কংগ্রেস কার্যালয়, ফিতা কেটে উদ্বোধন হাপতিয়ায়

- রামগঞ্জে যুবকের বাড়িতে কেন্দ্রীয় বাহিনীর অভিযান, উদ্ধার নগদ টাকা ও সোনা সদৃশ বস্তু

ইতিহাস শুরু হয় মূলত আমেরিকা থেকে। ১৮৮৬ খ্রিস্টাব্দের পয়লা মে আমেরিকার শিকাগো শহরের হে মার্কেটে, দৈনিক আটঘণ্টা কাজের দাবিতে শ্রমিকরা জমায়েত হয়েছিল। তাদেরকে ঘিরে থাকা পুলিশের প্রতি এক অজ্ঞাতনামার বোমা নিক্ষেপের পর পুলিশ শ্রমিকদের ওপর গুলিবর্ষণ শুরু করে। ফলে প্রায় ১০-১২ জন শ্রমিক ও পুলিশ নিহত হয়। বহুজন হতাহত হয়। হে মার্কেট হত্যাকান্ডে শহিদদের আত্মত্যাগকে স্মরণ করে রাখতে পালিত হয় মে দিবস।

