নিউজডেস্ক: প্রথমে প্রতারনা, পরে ব্ল্যাকমেলের হুমকি! আতঙ্কিত হয়ে অবশেষে আত্মহত্যা করলো ছাত্র। ঘটনাটি ঘটেছে ইসলামপুরে লালবাজার এলাকায়। আত্মহত্যার খবর জানাজানি হতেই উত্তেজনা ছড়িয়ে পরে মুন্সিগছ এলাকায়। এরপর অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে এদিন দীর্ঘক্ষণ অবরোধ বিক্ষোভ আন্দোলনে সামিল হয় মৃতের পরিবারের লোকজন।
মৃত ছাত্রের পরিবার সূত্রে জানা গিয়েছে, গত শনিবার লালবাজার এলাকার কোচিং সেন্টারে পড়তে গিয়েছিল সে।। স্থানীয় কয়েকজন দুষ্কৃতি তাকে কোনও এক ভিডিও ভাইরাল করার হুমকি দেয়।রবিবার বিকালে সম্ভবত এই অপমানে বিষ খেয়ে আত্মহত্যার করে সে।মৃত পড়ুয়ার নাম ইরফান আলি (১৫)।সে ক্লাস টেনের ছাত্র ছিল।ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে সোমবার রাজ্য সড়কের মুন্সীগছে টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ চলে।পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তারের ব্যাপারে আস্বস্ত করলে অবরোধ উঠে যায়।
- দাসপাড়া গ্রাম পঞ্চায়েত ঘেরাও ভারতীয় জনতা পার্টির
- অভিযুক্ত জেলে, তবুও ঘরে ফিরতে পারছেন না পরিবারের ২১ সদস্য— নিরাপত্তার আবেদন
- বাম আমলে মাটি পড়েছিল, তৃণমূল জমানায় নরককুণ্ড গোপলা গ্রামের রাস্তা; ক্ষোভে ফুঁসছেন বাসিন্দারা
- ৩ মাস ঘরছাড়া গুলিকাণ্ডের অভিযুক্তের পরিবার : আর্জি বাড়ি ফেরার
- বাম আমলে মাটি পড়লেও তৃণমূল জামানায় এগোয় নি রাস্তার কাজ : ক্ষোভ গোপলা গ্রামে