নিউজডেস্ক: গত ১১ ই জুলাই রাজ্যের ৩৩৯ টি কেন্দ্রে ভোট গননা হয়। যেখানে ছিল CCTV। এবার সেই সিসিটিভি ক্যামেরা এবং তার মেমোরি কার্ড চুরি যাওয়ার অভিযোগ জমা পরলো। বালুরঘাট থানায় লিকিত অভিযোগ দায়ের করলেন বিডিও অনুজ শিকদার ।১১ তারিখ ভোট গণনাকেন্দ্র থেকে CCTV ফুটেজ চুরি গেছে এই বিষয়টি সামনে আসতেই রবিবার বাম ও বিজেপি কর্মীরা সরব হয়ে ওঠে। বিরোধীদের দাবি, বিডিও অভিযোগ CCTV ও তার মেমোরি কার্ড চুরি গেছে প্রমাণ করে যে গণনাকেন্দ্রে কারচুপি হয়েছে।
গণনার দিন থেকেই বিরোধীরা দাবি করে, গননায় ব্যাপক কারচুপি হয়েছে। গণনার দিন বিকেলে বালুরঘাটের জেলাশাসক ভবনের সামনে কারচুপির অভিযোগ তুলে বিডিও-র বিরুদ্ধে বিক্ষোভ দেখায় বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার নিজে। পরে মধ্যরাত পর্যন্ত গণনাকেন্দ্রের সামনে বসে থাকেন বিজেপির রাজ্য সভাপতি ।
অন্যদিকে সেদিন গননা কেন্দ্রে থাকা CCTV চুরি যাওয়ার বিষয়টি সামনে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতর। বিরোধীা বলছে, পরিকল্পনামাফিক CCTV ও তার মেমোরিকার্ড সরিয়েছে প্রশাসন। যাতে কোনো ভাবে বিষয়টি আদালতে গেলে প্রমান না হয় গননা কেন্দ্রে কারচুপি হয়েছে।
- রাজ্যজুড়ে ধর্মঘটের মিশ্র প্রভাব ইসলামপুরে, বন্ধ ছিল ক্ষুদিরামপল্লী বিদ্যাপীঠ হাইস্কুল

- মোবাইল চুরি করতে গিয়ে ধরা বাংলাদেশি যুবক, জেরায় ফাঁস ‘আন্তর্জাতিক চুরির ব্যবসা’

- ৬০ লক্ষ ভোটারের ভোটাধিকার বিপদে! নির্বাচন কমিশনের বিরুদ্ধে সিপিএমের বিস্ফোরক অভিযোগ, সরব সেলিম

- উকিল সেজে অ্যাফিডেভিটে মোটা টাকা আদায়! ইসলামপুর কোর্ট চত্বরে দালাল হাতেনাতে ধরা, পুলিশে সোপর্দ

- জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় চোপড়ায় আবহাওয়া সচেতনতা শিবির, উদ্যোগ উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের
