নিউজডেস্ক:
অবশেষে মৃত্যুর কাছে হার মানলেন নিকিতা সাহা। বৃহস্পতিবার ভোর ৪টে নাগাদ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। পরিবার সূত্রে জানা গিয়েছে, দিন চারেক আগে বাঙ্গুর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিকিতার শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরিস্থিতি আশঙ্কাজনক হয়ে উঠলে তাঁকে সেখান থেকে স্থানান্তরিত করে নিকটবর্তী একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোরে তাঁর মৃত্যু হয়। নিকিতার মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।
উল্লেখ্য, গত ১৩ সেপ্টেম্বর দার্জিলিংয়ের সিটংয়ে মধুচন্দ্রিমায় গিয়ে মর্মান্তিক দুর্ঘটনার শিকার হন উত্তর দিনাজপুরের চোপড়ার বাসিন্দা নিকিতা। হোমস্টেতে রাতে বারবিকিউ করার সময় আগুন ছড়িয়ে গুরুতর অগ্নিদগ্ধ হন তিনি। শরীরের প্রায় ৬০ শতাংশ পুড়ে গিয়েছিল। প্রথমে শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে এবং পরে কলকাতার বাঙ্গুর হাসপাতালে তাঁর চিকিৎসা চলছিল। এই ঘটনায় হোমস্টে কর্তৃপক্ষের গাফিলতির অভিযোগও উঠেছে।

By nb24x7

দিনদুনিয়ার খাসখবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *