নিউজডেস্ক: পরিবারে অশান্তির জেরে নিজের গলায় ধারাল অস্ত্র দিয়ে আঘাত করে গুরুতর জখম হল এক ব্যক্তি। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার পুরাতন পল্লী এলাকায়। জখম ওই ব্যক্তির নাম নির্মল সাহা। বয়স আনুমানিক (৫০)।
পারিবার সূত্রে জানা গিয়েছে, নির্মল সাহা নামে ওই ব্যক্তি প্রতেকদিন মদ খেয়ে বাড়িতে অশান্তি করত। এমনকি বাড়ির সবাইকে মারধর করত বলে অভিযোগ। এদিন মদ খেয়ে বাড়িতে গিয়ে আবার অশান্তি শুরু করে। এরপর কোনও এক ধারাল অস্ত্র দিয়ে নিজের গলায় আঘাত করে বলে দাবি পরিবারের। এরপর রক্তাক্ত অবস্থায় পরিবারের সদস্যরা ওই ব্যক্তিকে উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয় চিকিৎসার জন্য। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় ইসলামপুর থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
- ন্যাশনাল স্কলারশিপ পোর্টালে প্রতারণা, চোপড়া থেকে গ্রেফতার ৩; ট্রানজিট রিমান্ডের আবেদন রাজস্থান পুলিশের

- ইসলামপুরে জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাক্টরের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল গাড়ি, গুরুতর জখম ৫

- মাধ্যমিকে রাজ্যে পঞ্চম দেবশ্রুতি সিনাহাকে কংগ্রেসের সংবর্ধনা, বাড়িতে পৌঁছল প্রতিনিধি দল

- আয়রন চা বাগানে সিপিআইএম সমর্থিত শ্রমিক ইউনিয়নের নতুন ইউনিট কমিটি গঠন

- ইসলামপুরে দ্বৈত রাজস্ব আদায়ের অভিযোগে ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে ধর্না নির্মাণ সামগ্রী ব্যবসায়ী ও শ্রমিকদের
