নিউজডেস্ক: মজুরি নিয়ে বিবাদের জেরে হত্যা হতে হল এক বয়বসায়ীর।ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের অন্তর্গত রামগঞ্জ ২ নং গ্রাম পঞ্চায়েতের ধুররা গ্রামে। মৃতের পরিবার সূত্রে জানা যায় বিহারের বিয়ে বাড়িতে কাজ করতে গিয়েছিল কাজ করে শনিবার রাত তিনটার সময় রামগঞ্জ পেট্রল পাম্পের টাকা ভাগাভাগি করে সেই সময় ইমরান নামে এক ব্যক্তি তাদের কাছে কিছু টাকা চায়। টাকা দিতে অস্বীকার করলে সেখানে তাদের মধ্যে বচসা শুরু হয় ।
সেই বচসা শেষে সেখান থেকে বাড়ি আসলে দুইজনের মধ্যে হাতাহাতি শুরু হয়। বাড়ির লোক তাদের দুজনকে আটকাতে গেলে হঠাৎ করে ইসারুলের পেটে চাকু মারে ইমরান। সাথে সাথে তাকে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে কর্মরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে এই ঘটনাটি এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ঘটনার খবর পেয়ে ছুটে আসে ইসলামপুর থানার রামগঞ্জ ফারির পুলিশ অভিযুক্তের স্ত্রীকে আটক করে এবং ঘটনার তদন্ত শুরু করছে রামগঞ্জ ফাঁড়ির পুলিশ।
- গোয়ালপোখরে পাক গুপ্তচর সন্দেহে গ্রেফতার, শ্বশুরবাড়িতে থাকতেন শফিকুল

- SIR ভোটার তালিকা নিয়ে ইসলামপুরে মাঠে এবার কংগ্রেসের

- প্রধান শিক্ষক খুনের ৭২ ঘণ্টা পরেও অধরা দুষ্কৃতীরা, গ্রেফতারের দাবিতে ইসলামপুরে শিক্ষকদের মিছিল

- ইসলামপুরে ‘হর ঘর তিরঙ্গা’ উপলক্ষে পুলিশের বাইক র্যালি, দেশাত্মবোধের বার্তা

- প্রকাশ্য দিবালোকে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু প্রধান শিক্ষক নজরুল ইসলামের, চাঞ্চল্য ইসলামপুরে
