নিউজডেস্ক:
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর ১নং ব্লকের এলাকার নন্দঝার ছাত্রসমাজ এবং পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ ইসলামপুর শাখার উদ্যোগে সাইকেল র্যালির পাশাপাশি চারা গাছ বিতরণ করা হয় ।সংগঠনের সম্পাদক চন্দন পাল জানান, আমাদের রেলি নন্দঝার থেকে শুরু করে ইসলামপুর হয়ে পুনরায় নন্দঝরে শেষ করা হয়। মোট ৪০ কিলোমিটার ছিল এই সাইকেল রেলি। সাইকেল র্যালির সাথে সাথে প্রচুর চারা গাছ বিতরণ করা হয়।
পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের ইসলামপুর শাখার পক্ষে অংশুমান ঘোষ মজুমদার বলেন ,আমরা বিশ্ব পরিবেশ দিবসে প্রতিবছর কোন না কোন কর্মসূচি গ্রহণ করে থাকি।এবার নন্দঝারের ওই স্বেচ্ছাসেবী সংগঠনকে আহবান করেছিলাম যে সাইকেল রেলির পাশাপাশি চারা গাছ বিতরণ করে সমাজে পরিবেশ বান্ধবের বার্তা ছড়িয়ে দিতে।তারা এ কাজ সফল ভাবে করেছে।
অন্যদিকে তীব্র দাবদাহ থেকে বাঁচতে ও পরিবেশ রক্ষার স্বার্থে ইসলামপুর শহর যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ কর্মসূচি গ্রহণ করা হয় এদিন। ইসলামপুর শহর তৃণমূল দলীয় কার্যালয়ের সামনে থেকে পথচলতি মানুষের হাতে বৃক্ষ বিতরণ করেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল। এদিন পথ চলতি মানুষের হাতে একটি করে বৃক্ষ তুলে দেওয়া হয়। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল, শহর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি বিক্রম দাস সহ অন্যান্য তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা।
- বকেয়া DA-র দাবিতে রাজপথ কাঁপাল হাজার কর্মী-শিক্ষক! ১৩ মার্চ মহা ধর্মঘটের ডাক

- চোপড়ার লালবাজারে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানের বারান্দায় ঢুকে পড়ল গাড়ি, আহত ৪ মহিলা

- লাশেদের লাইন

- প্রাক্তন বিধায়ক আলি ইমরান রামজ (ভিক্টর)-এর বিরুদ্ধে বধূ নির্যাতন ও খুনের চেষ্টার অভিযোগ, পাল্টা ‘রাজনৈতিক চক্রান্ত’ দাবি

- জমি বিবাদে র/ক্ত/ক্ষ/য়ী সংঘ/র্ষ, দুই মহিলা সহ জখম ছ’জন: উত্তেজনা চাকুলিয়ায়
