নিউজডেস্ক: রাজ্যে এখন সব পদের জন্য ঘুষ দিতে হয়! এমন টাই দাবি সর্বক্ষেত্রে। ফারাক্কার ঘটনাও তাই বলছে। জানা গেছে, স্ত্রীকে প্রধান করে দেবার লোভ দেখিয়ে এক তৃনমূল নেতার থেকে লক্ষ লক্ষ টাকা নিয়েছেন মুর্শিদাবাদের সামশেরগঞ্জের নিমতিতার তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি সামিউল হক এবং প্রধান মইদুল ইসলাম। সোশ্যাল মিডিয়ায় এমনই মারাত্মক অভিযোগ তুলে বিষ খেয়ে আত্মহত্যা করেন নিমতিতা গ্রাম পঞ্চায়েতের সদস্যা মালা হালদারের স্বামী বিশ্বনাথ হালদার। গুরুতর অসুস্থ অবস্থায় তাঁকে জঙ্গিপুর হাসপাতালে ভর্তি করা হলে বুধবার সকালে তাঁর মৃত্যু হয়। এই ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গেছে রাজনৈতিক মহলে।
তবে অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন সামিউল হক এবং মইদুল ইসলাম। বরং তারা বলেন, মালা হালদারের স্বামী বিশ্বনাথ হালদারকে বিভিন্নভাবে আর্থিক সাহায্য করেছেন তারা।
সূত্রের খবর, মঙ্গলবার দুপুরে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন বিশ্বনাথ হালদার। সেখানেই এই বিস্ফোরক অভিযোগ করেন তিনি। স্ত্রী মালা হালদারকে প্রধান করার আশ্বাস দিয়ে তাঁর কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নেওয়ার মতো ঘটনা সামনে আনেন বিশ্বনাথ।তিনি বলেন টাকা দেওয়ার জন্য স্ত্রী ও পরিবারের গয়না বন্ধক এবং বিক্রি করতে হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। আর এসব কিছুর পেছনে সামিউল হক এবং মইদুল ইসলাম, দুই গ্রাম পঞ্চায়েত সদস্য ছাড়াও আরও দু’জন জড়িত রয়েছেন বলেই দাবি করেছিলেন বিশ্বনাথ।
- মমতার দেখানো পথেই শুভেন্দু সরকার! পুজো কমিটিগুলোর হাতে এবার চেক তুলে দিল পুলিশ

- ইসলামপুরে কংগ্রেসে যোগ ১৫০ পরিবারের, তৃণমূল ও সিপিএম ছাড়লেন অনেকে

- দুর্গাপুজোয় সম্প্রীতির বার্তা ইসলামপুরে, ৩০০ দুঃস্থ হিন্দু পরিবারের হাতে নতুন বস্ত্র তুলে দিল আগডিমটি খন্তি

- রায়গঞ্জে হামলার প্রতিবাদে চোপড়ায় সিপিআইএমের ধিক্কার মিছিল

- ভস্ম
