নিউজডেস্ক: শিক্ষকের দুর্ঘটনায় মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল টুঙ্গিদীঘির তিতপুকুরে।দুর্ঘটনার পরেই উত্তেজিত জনতা জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়।করনদিঘী থানার তিতপুকুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নারায়ন সিংহ জানান,বুধবারে তিতপুকুর উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা ছিল।পরীক্ষা শেষে আংশিক সময়ের শিক্ষক রাকেশ সিংহ মোটর সাইকেলে মহম্মদ ডালিম হককে পিছনে বসিয়ে বাড়ী ফিরছিলেন। আচমকাই একটি লরি তাদের পিছন থেকে ধাক্কা মারে।
বিদ্যালয়ের শিক্ষক ও স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান।কর্তব্যরত চিকিৎসক রাকেশ সিংহকে মৃত ঘোষনা করেন।এই ঘটনার প্রেক্ষিতে প্রায় ঘন্টাখানেক জাতীয় সড়ক অবরোধ করে এলাকাবাসী।তাদের দাবী,অবিলম্বে তিতপুকুর উচ্চ বিদ্যালয়ের সামনে ট্রাফিক পুলিশ মোতায়েন করতে হবে।ঘটনাস্থলে আসে করনদিঘী থানার পুলিশ।তাদের হস্তক্ষেপে জাতীয় সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।করনদিঘী থানার পুলিশ ঘাতক গাড়ীটির খোঁজে তল্লাশী চালাচ্ছে।
- গোয়ালপোখরে পাক গুপ্তচর সন্দেহে গ্রেফতার, শ্বশুরবাড়িতে থাকতেন শফিকুল

- SIR ভোটার তালিকা নিয়ে ইসলামপুরে মাঠে এবার কংগ্রেসের

- প্রধান শিক্ষক খুনের ৭২ ঘণ্টা পরেও অধরা দুষ্কৃতীরা, গ্রেফতারের দাবিতে ইসলামপুরে শিক্ষকদের মিছিল

- ইসলামপুরে ‘হর ঘর তিরঙ্গা’ উপলক্ষে পুলিশের বাইক র্যালি, দেশাত্মবোধের বার্তা

- প্রকাশ্য দিবালোকে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু প্রধান শিক্ষক নজরুল ইসলামের, চাঞ্চল্য ইসলামপুরে
