নিউজডেস্ক : ভোট গননার শেষে রায় সামনে আসতেই জয়ী সিপিআইএম প্রার্থীর ঘোষনা আগে তৃনমূল করতাম। তাই তৃনমূলেই ফিরলাম।পূর্ব বর্ধমানের কালনার সহজপুরের ১৬৯ সংসদের প্রার্থী গীতা হাঁসদা। এই পঞ্চায়েতে মোট ১৮টি আসনের মধ্যে তৃণমূল ১৭টি আসনেই জয়লাভ করেছিল। গীতা হাঁসদা সিপিএম প্রার্থী হিসেবে একটি আসনে কেবলমাত্র জয় লাভ করে। গীতা হাঁসদা তৃনমূলে যেতেই পঞ্চায়েতটি বিরোধীশূন্য হয়ে গেল। গণনাকেন্দ্র থেকে বেরিয়ে আসার পরই তিনি তৃণমূলের যোগদান করেছেন বলে জানান সংবাদমাধ্যমকে।
গীতা হাঁসদা বলেন, ‘আগে আমি তৃণমূল কংগ্রেস করতাম। কিছু রাগ ভুল বোঝাবুঝি কারণে সিপিএমে যোগদান করেছিলাম। ফের তৃণমূল কংগ্রেসের যোগদান করলাম।’ অন্যদিকে চাপের কারণে সিপিএম থেকে তৃণমূল কংগ্রেসের যোগদান করেছেন গীতা হাঁসদা এমনটাই বামেদের দাবি। তবে শাসক দল সেই দাবি উড়িয়ে দিয়েছে।
- রাজ্যজুড়ে ধর্মঘটের মিশ্র প্রভাব ইসলামপুরে, বন্ধ ছিল ক্ষুদিরামপল্লী বিদ্যাপীঠ হাইস্কুল

- মোবাইল চুরি করতে গিয়ে ধরা বাংলাদেশি যুবক, জেরায় ফাঁস ‘আন্তর্জাতিক চুরির ব্যবসা’

- ৬০ লক্ষ ভোটারের ভোটাধিকার বিপদে! নির্বাচন কমিশনের বিরুদ্ধে সিপিএমের বিস্ফোরক অভিযোগ, সরব সেলিম

- উকিল সেজে অ্যাফিডেভিটে মোটা টাকা আদায়! ইসলামপুর কোর্ট চত্বরে দালাল হাতেনাতে ধরা, পুলিশে সোপর্দ

- জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় চোপড়ায় আবহাওয়া সচেতনতা শিবির, উদ্যোগ উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের
