নিউজডেস্ক : এ যেনো এক উৎসব চলছে জেলায় জেলায়।কখনো মিষ্টি বিতরণ করে আবার কখনো ঢাক বাজিয়ে, আবির মেখে উৎসব পালন করছে শিক্ষক শিক্ষিকারা।কিন্তু কোন উৎসব! প্রশ্ন উঠতেই হাসি মুখে শিক্ষকরাই জানাচ্ছেন, শো-কজ উৎসব। বকেয়া ডিএর দাবিতে যৌথ সংগ্রামী মঞ্চের ডাকে রাজ্যের কয়েকলক্ষ সরকারি কর্মচারী গত ১০ ই মার্চ ধর্মঘট পালন করেন। সেই কর্মসূচিতে প্রায় দেড় লক্ষ শিক্ষক শিক্ষিকা অংশ গ্রহন করেছিল।
এবার অন্যদের সাথে সেই শিক্ষক শিক্ষিকাদের উক্ত দিন অনুপস্থিত থাকার কারনে শো-কজ করেছে শিক্ষা দপ্তর। আর সেই শোকজ লেটার গ্রহন ও জবাব প্রদান করার বিষয়টিকে যে কর্মচারীরা মোটেই গুরুত্ব দিতে রাজি নয় তা গত কয়েকদিনের তাদের কর্মসূচি দেখেই যেমন পরিস্কার বোঝা যাচ্ছে ঠিক তেমন ভাবেই শিক্ষক নেতা কৃষ্ণেন্দু রায় চৌধুরী, ও যৌথ সংগ্রামী মঞ্চের রায়গঞ্জের নেতৃত্ব জীবন কুমার মোদকের বক্তব্য থেকে পরিস্কার।
- ইসলামপুরে হোটেল-রেস্তোরাঁয় খাদ্য সুরক্ষা দপ্তরের অভিযান, বাসী ও রঙ মেশানো খাবারের খোঁজে তল্লাশি

- এক মাস ভবঘুরে যুবককে আশ্রয়, পরিবারের হাতে তুলে দিলেন চোপড়ার জহিরুল

- দীর্ঘদিন পরিত্যক্ত বিজলীমনি টি স্টেটের জমি ফেরতের দাবিতে আন্দোলন জমিদাতাদের

- টোটো থেকে নামার সময় অ্যাসিড হামলা, নাবালক-সহ আহত ৬

- ইসলামপুরে STF-এর জালে তৃণমূল ব্লক সভাপতির ভাই, পাটাগোড়া থেকে আটক ফজলে রাব্বি সিদ্দিকী
