নিউজডেস্ক: পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণারনপর থেকে শুরু করে মনোনয়ন জমা এবং ভোটের দিন-সহ ভোটের পরেও একের পর এক মৃত্যু পশ্চিমবঙ্গের ভোট হিংসার ছবি তুলে ধরেছে গোটা দেশের কাছে । রাজ্যের উত্তর দিনাজপুর, মুর্শিদাবাদ জেলা সহ একাধিক জেলার মধ্যে ভোট হিংসার অন্যতম নন্দীগ্রাম।
এদিন মুখ্যমন্ত্রী বলেন, আপনারা জানেন হিংসাকাণ্ডে ম্যাক্সিমাম Tmc ছেলেরা মারা গিয়েছে। আমি দেখতে এসেছিলাম, নন্দীগ্রাম এবং খেঁজুরিতে , বৌ,ছেলে,মেয়ে সমেত বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছিল দুস্কৃতিরা। বার্ণ ইউনিটে রয়েছে ওরা।
এদিন এসএসকেমএ নন্দীগ্রামে আহত তৃণমূল কর্মীদের দেখতে গিয়ে আর্থিক সাহায্য তুলে দিলেন মুখ্যমন্ত্রী। এদিন মুখ্যমন্ত্রী নিহতদের পরিবারের জন্যও বিশেষ ঘোষণা করলেন। তিনি এদিন স্পষ্ট করে বললেন, ‘..চাকরিটাও রেডি হয়ে গেছে।’
প্রি পোল ও পোস্ট পোল ভায়োলেন্স যারা মারা গিয়েছে, সরকারের পক্ষ থেকে ২ লাখ টাকা করে দিচ্ছি ওদের এবং একটা করে চাকরি দিচ্ছি। যারা আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন , তাঁদের ৫০ হাজার টাকা করে দিচ্ছি।.. চাকরিটাও রেডি হয়ে গেছে, দিয়ে দেব আমরা।’
- রাজ্যজুড়ে ধর্মঘটের মিশ্র প্রভাব ইসলামপুরে, বন্ধ ছিল ক্ষুদিরামপল্লী বিদ্যাপীঠ হাইস্কুল

- মোবাইল চুরি করতে গিয়ে ধরা বাংলাদেশি যুবক, জেরায় ফাঁস ‘আন্তর্জাতিক চুরির ব্যবসা’

- ৬০ লক্ষ ভোটারের ভোটাধিকার বিপদে! নির্বাচন কমিশনের বিরুদ্ধে সিপিএমের বিস্ফোরক অভিযোগ, সরব সেলিম

- উকিল সেজে অ্যাফিডেভিটে মোটা টাকা আদায়! ইসলামপুর কোর্ট চত্বরে দালাল হাতেনাতে ধরা, পুলিশে সোপর্দ

- জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় চোপড়ায় আবহাওয়া সচেতনতা শিবির, উদ্যোগ উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের
