নিউজডেস্ক: দিদির দূত কর্মসূচিতে গোয়ালপোখরের কিছুদিন আগে তৃণমূল বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানীকে মহম্মদ আরিফ হত্যাকাণ্ডের বিচারের বিষয়ে প্রশ্ন করায় আনজার আলমের বিরুদ্ধে গোয়ালপোখর থানার পুলিশ গ্রেফতারি মামলা রুজু করে।। শুক্রবার গোয়ালপোখর থানার সামনে প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক আলী ইমরান রমজ ওরফে ভিক্টরের নেতৃত্বে থানা ঘেরাও বিক্ষোভ প্রদর্শন করা হয়।
এরপর গোয়ালপোখর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় আনজার আলমকে । গোটা ঘটনায় গোয়ালপোখর থানা জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। অপরদিকে গোয়ালপোখোরে তৃনমূলের ব্লক সভাপতি গোলাম রসুল ওরফে মনি বলেন, মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করেছেন। আসল উন্নয়ন কে করছে তা মানুষ জানেন।
- বকেয়া DA-র দাবিতে রাজপথ কাঁপাল হাজার কর্মী-শিক্ষক! ১৩ মার্চ মহা ধর্মঘটের ডাক

- চোপড়ার লালবাজারে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানের বারান্দায় ঢুকে পড়ল গাড়ি, আহত ৪ মহিলা

- লাশেদের লাইন

- প্রাক্তন বিধায়ক আলি ইমরান রামজ (ভিক্টর)-এর বিরুদ্ধে বধূ নির্যাতন ও খুনের চেষ্টার অভিযোগ, পাল্টা ‘রাজনৈতিক চক্রান্ত’ দাবি

- জমি বিবাদে র/ক্ত/ক্ষ/য়ী সংঘ/র্ষ, দুই মহিলা সহ জখম ছ’জন: উত্তেজনা চাকুলিয়ায়

উল্লেখ্য, দুদিন আগে গোয়ালপোখরের লোধন গ্রাম পঞ্চায়েত এলাকায় ওই বিধানসভার বিধায়ক তথা সংখ্যালঘু উন্নয়ন বিভাগের মন্ত্রী দিদির সুরক্ষা কবজ কর্মসূচি নিয়ে এলাকার মানুষের অভাব অভিযোগ শুনছিলেন। ভিড়ের মধ্যে থেকে এক যুবক নাম তার আনজার আলাম মন্ত্রী সাহেবকে বেশ কয়েকটি বিষয়ে প্রশ্ন করেন। আনজারের অভিযোগ মন্ত্রীর দেহরক্ষী তার মোবাইল ঝাপটে ফেলে দেয়। এই থেকে ঘটনার সূত্রপাত। ভিক্টর জানিয়েছেন, ঐদিন রাতে আঞ্জারের বাড়িতে ছয় গাড়ি পুলিশ যায়। আনজার বাড়িতে উপস্থিত ছিল না। পরে ঘটনা চারিদিকে চাউর হতেই কংগ্রেস নেতাকর্মীরা আঞ্জার এর সমর্থনে উঠে আসে। ভিক্টর আরো জানিয়েছেন আজকে আনজার আইন মোতাবেক পুলিশের কাছে আত্মসমর্পণ করল, এবার কিভাবে জামিন করাতে হবে সেটা কংগ্রেস বুঝে নেবে।