নিউজডেস্ক: কালিয়াগঞ্জের (kaliyaganj) নাবালিকার হত্যার প্রতিবাদে দফায় দফায় সংঘর্ষ হয় গত দুদিন। গত দুদিনের ঘটনা যাতে পুনরাবৃত্তি না হয় সেই কারনে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে আজ।
উল্লেখ্য কালিয়াগঞ্জ ব্লকের মালগাঁও অঞ্চলে দ্বাদশ শ্রেণীর নাবালিকা নিখোঁজ থাকার পর তার মৃতদেহ এলাকার এক জলাশয় থেকে উদ্ধার করে স্থানীয়রা।পরিবার ও স্থানীয় দের অভিযোগ তাকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। অভিযোগের তীর যায় পাশের গ্রামের কয়েকজনের দিকে। এরপরেই গ্রামবাসীরা হত্যার প্রতিবাদে রাস্তা অবরোধ করে।
দোষিদের গ্রেফতারের দাবিতে দুন্ধুমারকান্ড ঘটে এলাকায়।পুলিশের সাথে জনতার খন্ড যুদ্ধ লাগে দফায় দফায় দুই দিন।এরপর থেকেই এলাকা থমথমে।রবিবার এলাকায় নতুন করে যাতে কোন প্রকার অপ্রিতিক ঘটনা না ঘটে সেদিকে লক্ষ্য রেখে এলাকায় ১৪৪ ধারা জারি করেছে পুলিশ প্রশাসন।এলাকায় প্রচুর পরিমানে পুলিশ মোতায়ন রয়েছে।সমস্ত দোকান পাট বন্ধ রয়েছে।
- এমারজেন্সি

- ধর্মঘট সমর্থনের জেরে তপশিলি শিক্ষককে মারধর ও জাতিগত অপমান, ইসলামপুর থানার সামনে বিক্ষোভে ফুঁসছেন শিক্ষকরা

- রাজ্যজুড়ে ধর্মঘটের মিশ্র প্রভাব ইসলামপুরে, বন্ধ ছিল ক্ষুদিরামপল্লী বিদ্যাপীঠ হাইস্কুল

- মোবাইল চুরি করতে গিয়ে ধরা বাংলাদেশি যুবক, জেরায় ফাঁস ‘আন্তর্জাতিক চুরির ব্যবসা’

- ৬০ লক্ষ ভোটারের ভোটাধিকার বিপদে! নির্বাচন কমিশনের বিরুদ্ধে সিপিএমের বিস্ফোরক অভিযোগ, সরব সেলিম
