নিউজডেস্ক:
রবিবার সকালে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর থানার রাজপোখর এলাকায় পারিবারিক বিবাদ পরিনত হয় সংঘর্ষে। সেই ঘটনায় আহত হয় একাধিক । স্হানীয় সূত্রে জানা গিয়েছে, একেই গ্রামে মতিবুর রহমান ছেলের সাথে কুশমুদ্দিন এর মেয়ের বিয়ে হয় কয়েক বছর আগে । শনিবার স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা হয় আর সেই ঝামেলা থেকেই রবিবার সকালে দুই পক্ষের মধ্যে বচসা শুরু হয়।
বচসা চলাকালীন দুই পক্ষের মধ্যে লোহার রড, বাঁশ দিয়ে শুরু হয় মারামারি । আর সেই সংঘর্ষে দুই পক্ষের বেশ কয়েকজন জখম হয়। গুরুতর জখম দুই পক্ষের একাধিক সদস্যদের জখমি অবস্থায় ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়েছে।। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় গোয়ালপোখর থানার পুলিশ। তদন্ত শুরু করেছে পুলিশ।
- এমারজেন্সি

- ধর্মঘট সমর্থনের জেরে তপশিলি শিক্ষককে মারধর ও জাতিগত অপমান, ইসলামপুর থানার সামনে বিক্ষোভে ফুঁসছেন শিক্ষকরা

- রাজ্যজুড়ে ধর্মঘটের মিশ্র প্রভাব ইসলামপুরে, বন্ধ ছিল ক্ষুদিরামপল্লী বিদ্যাপীঠ হাইস্কুল

- মোবাইল চুরি করতে গিয়ে ধরা বাংলাদেশি যুবক, জেরায় ফাঁস ‘আন্তর্জাতিক চুরির ব্যবসা’

- ৬০ লক্ষ ভোটারের ভোটাধিকার বিপদে! নির্বাচন কমিশনের বিরুদ্ধে সিপিএমের বিস্ফোরক অভিযোগ, সরব সেলিম
