নিউজডেস্ক:

চোপড়ার লালবাজারে অনুষ্ঠিত হলো শ্রমিক নেতা প্রয়াত আকবর আলী সহ চারজন সিপিআইএম কর্মীর স্মরণ সভা । উল্লেখ্য ৩০ শে এপ্রিল ২০০৩ সাল, চোপড়ার লালবাজারে ঘটেছিল এক মর্মান্তিক ঘটনা, প্রকাশ্য দিনের বেলা সিটুর শ্রমিক নেতা আকবর আলি সহ মোট চারজন CPIM নেতা খুন হয় । প্রভাবশালী শ্রমিক নেতা আকবর আলী শহ চার জনের খুনের ঘটনা চিরস্মরণীয় করে রাখতে প্রতিবছর স্মরণ সভা করা হয় ।একসঙ্গে চার জন সিপিআইএম এর প্রভাবশালী নেতা মারা যান রাজনৈতিক কারণে । আকবর আলী , বিজয় রায় , জরিফুল , খলিলুর রহমানের মৃত্যু হয় ।
রবিবার সকালে স্মরণসভা উপলক্ষে মিছিল বের করা হয় । মিছিলটি শুরু হয় দাসপাড়া মহিলা সমিতির প্রাঙ্গণ থেকে শেষ হয় লালবাজারে । CPIM কর্মী সমর্থকরা স্মরণ সভা করে লালবাজার শহীদ বেদির সামনে । শহীদ বেদিতে মাল্য দান করেন CITU জেলা কমিটির সদস্য দবিরুল ইসলাম , সিপিআইএম চোপড়া ২ নং এরিয়া কমিটির সম্পাদক বিদ্যুৎ তরফদার, সিপিআইএম নেতা মকলেসর রহমান, ডিওয়াইএফআই নেতা আনসারুল হক, SFI নেতা আজিজার রহমান সহ অনান্য নেতৃত্ব । শহীদ পরিবারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন আকবর আলীর ছেলে বিপ্লব ,বিজয় রায়ের ছেলে বিশ্বজিৎ রায় , জরিফুলের স্ত্রী জাহানারা খাতুন , খলিলুর রহমানের ছেলে হাফিজুল ইসলাম বলে জানা যায় ।
- মাধ্যমিকে রাজ্যে পঞ্চম দেবশ্রুতি সিনাহাকে কংগ্রেসের সংবর্ধনা, বাড়িতে পৌঁছল প্রতিনিধি দল

- আয়রন চা বাগানে সিপিআইএম সমর্থিত শ্রমিক ইউনিয়নের নতুন ইউনিট কমিটি গঠন

- ইসলামপুরে দ্বৈত রাজস্ব আদায়ের অভিযোগে ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে ধর্না নির্মাণ সামগ্রী ব্যবসায়ী ও শ্রমিকদের

- ১৫ বছর পর জবরদখলমুক্ত কংগ্রেস কার্যালয়, ফিতা কেটে উদ্বোধন হাপতিয়ায়

- রামগঞ্জে যুবকের বাড়িতে কেন্দ্রীয় বাহিনীর অভিযান, উদ্ধার নগদ টাকা ও সোনা সদৃশ বস্তু
