নিউজডেস্ক, রায়গঞ্জ : আগামী ২৮ ও ২৯ সে মে কেন্দ্র সরকারের বিভিন্ন জনবিরোধী কর্মকান্ডের বিরুদ্ধে ও ৮ দফা দাবি নিয়ে রিলে অনশন এবং বিক্ষোভ কর্মসূচি পালন করবে উত্তর দিনাজপুর জেলা INTTUC। আর কর্মসূচির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হল রায়গঞ্জের প্রনবানন্দ সরণিতে অবস্থিত INTTUC শহর কার্যালয়ে।
আজকের এই সভায় মূল অতিথি ছিলেন বিধায়ক কৃষ্ণ কল্যানী। এছাড়াও উপস্থিত ছিলেন INTTUC উত্তর দিনাজপুর জেলা সভাপতি শেখর দাস, রায়গঞ্জ লোকালের সভাপতি তপন দাস সহ চৈতালি ঘোষ সাহা ও অন্যান্য নেতৃত্ব, কর্মীরা।
এই সভায় বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক কৃষ্ণ কল্যানী বলেন, কেন্দ্রের বিজেপি সরকার হিংসা প্রতিহিংসার রাজনীতিতে ব্যস্ত। সাধারণ মানুষ নিজের সুদিনের কথা ভেবে ভোট দেন। কিন্তু এই সরকার সাধারন মানুষের হকের টাকা আটকে রাখে। আমরা একজোট হয়ে দেখিয়ে দেবো মানুষ চাইলে কি করতে পারে।
- বকেয়া DA-র দাবিতে রাজপথ কাঁপাল হাজার কর্মী-শিক্ষক! ১৩ মার্চ মহা ধর্মঘটের ডাক

- চোপড়ার লালবাজারে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানের বারান্দায় ঢুকে পড়ল গাড়ি, আহত ৪ মহিলা

- লাশেদের লাইন

- প্রাক্তন বিধায়ক আলি ইমরান রামজ (ভিক্টর)-এর বিরুদ্ধে বধূ নির্যাতন ও খুনের চেষ্টার অভিযোগ, পাল্টা ‘রাজনৈতিক চক্রান্ত’ দাবি

- জমি বিবাদে র/ক্ত/ক্ষ/য়ী সংঘ/র্ষ, দুই মহিলা সহ জখম ছ’জন: উত্তেজনা চাকুলিয়ায়
