নিউজডেস্কঃ দু’দিন ব্যাপী পূর্ণ দিবস কর্মবিরতির ডাক দিয়েছে সরকারি কর্মচারীদের সংগ্রামী যৌথমঞ্চ। সেই কারনেই রাজ্যের বিভিন্ন জায়গায় কর্মবিরতিতে সামিল হয়েছে কর্মচারীরা। আজ ইসলামপুরের (Islampur) কোট চত্ত্বরে বিক্ষোভ অবস্থানে বসেছে সরকারি কর্মচারীরা। কোট কর্মচারী ইউনিয়নের সভাপতি সুভাষ মুখার্জি বলেন, রাজ্যজুড়ে মহার্ঘ ভাতার দাবিতে আন্দোলন চলছে। কেন্দ্রীয় হারে পশ্চিমবঙ্গ সরকারকে DA প্রদান করতে হবে ও বকেয়া DA দিতে হবে। এই দাবিতেই সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলন চলছে। DA এর দাবিতে এই আন্দোলন চলবে.। সরকারকে আমাদের দাবি মানতে হবে। দাবি মানা না হলে পরবর্তী সময়ে যৌথ মঞ্চ বৃহত্তর আন্দোলনে যাবে। এবং আমরা সকল কর্মচারীরা এই আন্দোলনে সামিল থাকবো।
প্রসঙ্গত, বিগত কয়েক বছর থেকে রাজ্যের সরকারি , সরকার পোষিত কর্মচারীরা ডিএ পাচ্ছে না। বারবার আইনি লড়াইএ জয় পেলেও ডিএ পাচ্ছে না তারা। অবশেষে বাধ্য হয়ে কলকাতার পাশাপাশি জেলায় জেলায় শুরু হয়ে গেছে আন্দোলন।
- মাধ্যমিকে রাজ্যে পঞ্চম দেবশ্রুতি সিনাহাকে কংগ্রেসের সংবর্ধনা, বাড়িতে পৌঁছল প্রতিনিধি দল
- আয়রন চা বাগানে সিপিআইএম সমর্থিত শ্রমিক ইউনিয়নের নতুন ইউনিট কমিটি গঠন
- ইসলামপুরে দ্বৈত রাজস্ব আদায়ের অভিযোগে ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে ধর্না নির্মাণ সামগ্রী ব্যবসায়ী ও শ্রমিকদের
- ১৫ বছর পর জবরদখলমুক্ত কংগ্রেস কার্যালয়, ফিতা কেটে উদ্বোধন হাপতিয়ায়
- রামগঞ্জে যুবকের বাড়িতে কেন্দ্রীয় বাহিনীর অভিযান, উদ্ধার নগদ টাকা ও সোনা সদৃশ বস্তু